ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রশংসিত ম্যানেজার জুলফিকার! বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তায় তৎপর এসআরবি-৮ শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিয়াউদ্দিন সিকদার অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশল, দুদকে অভিযোগ জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান মেয়াদ শেষেও মিলছে না বীমার টাকা, বাউফলে বিপাকে ৫ হাজার গ্রাহক

ফেসবুকে রহস্যময় পোস্টে তামিমের অবসরের ইঙ্গিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ৫৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া ডেস্ক

জুলাই মাসে যখন অবসরের ঘোষণা দিয়েছিলেন তখন অঝোরে কেঁদে ছিলেন। এবার কাঁদলেন না। তবে পাথর মন নিয়ে ১২ মিনিটের ভিডিও বার্তায় অনেক কিছুই বলেছেন তামিম ইকবাল। এরপর একটি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন সাকিব আল হাসান। সাক্ষাৎকারে সাকিব তামিমকে বিশ্বকাপ দলে না নেয়ার কারণ ব্যাখ্যা করেন। তবে তারা দুইজনই পাল্টাপাল্টি যুক্তি দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি রহস্যময় স্ট্যাটাস দেন তামিম ইকবাল। যেখানে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে তার শেষ ম্যাচের তারিখ উল্লেখ করেছেন। তবে কি অবসরের ইঙ্গিত দিয়ে রাখলেন এই তারকা?

গত ২৩ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে হারলেও এশিয়া কাপ না খেলা তামিম একাদশে ফেরেন। এমনকি ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রানও (৪৪) করেন দেশসেরা এই ওপেনার। যদিও তৃতীয় ম্যাচে ফিটনেস ইস্যুতে বিশ্রামে যান তিনি। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের এখনো পর্যন্ত সেটিই শেষ ম্যাচ।

ফেসবুক পোস্টে সেই ম্যাচে নিজের করা একটি শটের ছবি দিয়ে তামিম ক্যাপশনে লেখেন, ‘সবসময় আলোর দিকে এগিয়ে যাবেন, অন্ধকার এমনিতেই আপনার পেছনে পড়ে যাবে। বনাম নিউজিল্যান্ড, সেপ্টেম্বর ২৩, মিরপুর।’ এর মানে কি নীরবে অবসরে যাচ্ছেন তামিম?

এর আগে যে ১৫ জন বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন তাদের শুভকামনা জানিয়ে সাবেক এ অধিনায়ক বলেন, দিন শেষে যে ১৫ জনই বিশ্বকাপে গেছে, তাদের অনেক অনেক শুভকামনা জানাই। আশা করি, তারা যতোটুকু সম্ভব বাংলাদেশের জন্য সাফল্য নিয়ে আসবে।

এর আগে বুধবার দুপুরেই তামিম নিজের ফেসবুক পেজে জানিয়েছিলেন, বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া ও গত কয়েকদিন তার সঙ্গে ঘটে যাওয়া সবকিছু জানাতে বাংলাদেশ দল ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার পর একটি ভিডিও বার্তা দেবেন তিনি। অবশেষে বিকেল সোয়া পাঁচটায় সেই ভিডিও বার্তা সামনে আসে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার পর একটি ভিডিও বার্তা দেন তামিম। ১২ মিনিটের সেই ভিডিও বার্তায় বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া ও গত কয়েকদিন তার সঙ্গে ঘটে যাওয়া সবকিছু তুলে ধরেন।

ভিডিও বার্তায় সরাসরি অবসরের ঘোষণা না থাকলেও ইঙ্গিতপূর্ণ কথাও অবশ্য বলেছেন তামিম, ‘একটা কথা, আমাকে সবাই মনে রাখবেন। ভুলে যাবেন না।’

উল্লেখ্য, তামিম ইকবাল দেশের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে মোট ৩৯১ ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে দেশের হয়ে সবচেয়ে বেশি ২৫টি সেঞ্চুরি আর ৯৪টি ফিফটির সাহায্যে দেশের হয়ে সর্বোচ্চ ১৫ হাজার ২৫১ রান করেন তামিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

ফেসবুকে রহস্যময় পোস্টে তামিমের অবসরের ইঙ্গিত

আপডেট সময় : ০৯:২৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩