ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তায় তৎপর এসআরবি-৮ শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিয়াউদ্দিন সিকদার অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশল, দুদকে অভিযোগ জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান মেয়াদ শেষেও মিলছে না বীমার টাকা, বাউফলে বিপাকে ৫ হাজার গ্রাহক দুর্গাপূজা উপলক্ষে ২৮ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর হুমায়ুন কবিরের উদ্যোগে শাড়ি ও কাপড় বিতরণ শারদীয় দুর্গোৎসবে বরিশাল সদর উপজেলা বিএনপির উদ্যোগে ২৬টি পূজামণ্ডপে অর্থসহায়তা প্রদান বরিশালে সদর উপজেলার মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত

বরিশালের বিদায়, টিকে থাকল রংপুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩ ৬১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ শুরুর মতো বিপিএলের গ্রুপ পর্ব শেষ করতে পারেনি সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। চারে গ্রুপ পর্ব শেষ করায় এলিমিনেটরে তারা। রংপুর রাইডার্সের শুরু ভালো না হলেও সরাসরি কোয়ালিফায়ারে খেলার সম্ভাবনা জাগিয়েছিল। সরাসরি খেলা না হলেও শামীম পাটোয়ারির ঝড়ে বরিশালকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে নুরুল হাসানের রংপুর।

রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান। বরিশালের ওপেনার আন্দ্রে ফ্লেচার (১৬ বলে ১২ রান) ধীরে খেললেও মেহেদি মিরাজ দুর্দান্ত ব্যাটিং শুরু করেন। ৫.৫ ওভারে তারা ৪৬ রানের জুটি পায়। এরপর মিরাজ ও মাহমুদুল্লাহ জুটি গড়েন। ওই জুটি থেকে আসে ৬৯ রান। তিনে নামা মাহমুদুল্লাহ ২১ বলে ৩৪ করে ফিরে যান। ‘

ওপেনিংয়ে নামা মেহেদি মিরাজ ১৬তম ওভারের প্রথম বলে আউট হন। দলের রান তখন ৩ উইকেটে ১২৩। ডানহাতি তরুণ স্পিন অলরাউন্ডার ৪৮ বলে ৬৯ রান করে ফিরে যান। তার ব্যাট থেকে নয়টি চার ও একটি ছক্কা আসে। বড় রানের পথে থাকলেও বরিশাল ৩ উইকেটে ১৭০ রানে আটকে যায়। করিম জানাত ২৫ বলে ৩৩ ও ভানুকা রাজাপক্ষে ১০ বলে ১৭ রানের ইনিংস খেলেন।

জবাব দিতে নেমে সাকিবের প্রথম ওভারে কোন রান না তুলেই উইকেট হারায় রংপুর। নাঈম শেখ শূন্য করে ফিরে যান। এরপর ওপেনার রনি তালুকদার ও তিনে নামা শামীম পাটোয়ারি ৬৯ রানের জুটি গড়েন। রনি ফিরে যান ১৭ বলে দুটি করে চার ও ছক্কা মেরে ২৯ রানে।

তবে শামীম ছিলেন অনবদ্য। তিনি ১৭তম ওভারে যখন ফিরে যান তখন নামের পাশে তুলেছেন ৫১ বলে ৭১ রান। চারটি করে চার ও ছক্কা দেখান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই বাঁ-হাতি মিডল অর্ডার ব্যাটার। মধ্যে অবশ্য নুরুল হাসান (১৩ বলে ১৮) ও নিকোলাস পুরান (৫) ফিরে যাওয়ায় চাপে পড়ে রংপুর। শামীমের পরে ডোয়াইন ব্রাভো (২) ব্যাট করেও ব্যর্থ হন। তবে দাশুন শানাকা ১৫ ও শেখ মেহেদি ৯ বলে ১৮ রানের ইনিংস খেলে তিন বল থাকতে দলকে জয় এনে দেন।

রংপুর এখন বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে। রোববার দিনের দ্বিতীয় ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ওই ম্যাচের জয়ী দল সরাসরি বিপিএলের নবম আসরের ফাইনালে উঠে যাবে। প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরের মুখোমুখি হবে। ম্যাচটি ১৪ ফেব্রুয়ারি মাঠে গড়াবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালের বিদায়, টিকে থাকল রংপুর

আপডেট সময় : ০২:১৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩