ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশাল শিক্ষা বোর্ডের সেকশন অফিসার ফরিদ আহমেদের বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদ! বরিশালে সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের দাবির মুখে পবিপ্রবিতে ১ নভেম্বর থেকে বিআরটিসির দুটি অত্যাধুনিক দ্বিতল বাস চালু, সমঝোতা স্মারক স্বাক্ষরিত বরিশালে তরুণদের মাঝে জার্সি বিতরণ করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বোনের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই, অসহায় কৃষক মোশাররফের পাশে বিএনপি নেতা হুমায়ুন কবির নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রশংসিত ম্যানেজার জুলফিকার! বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

এবারে বিপিএল এ বরিশালে নয় রংপুরে সাকিব!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩ ৬৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আগামী আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। দুই বছরের জন্য তার সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এ বিষয়ে নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

বিপিএলের নিয়ম অনুযায়ী প্রতিটি দল তিনজন স্থানীয় ক্রিকেটার ও দুইজন বিদেশি ক্রিকেটার ধরে রাখতে পারবে আগামী আসরের জন্য। চলতি বছরের সেপ্টেম্বরে আগামী আসরের জন্য খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে।

করোনা পরবর্তী সময়ে ফরচুন বরিশালের হয়ে বিপিএলের দুই আসরে খেলেন সাকিব। দলটির হয়ে ২৪ ম্যাচ খেলে ৬৫৯ রান ও ২৬ উইকেট নেন তিনি। ২০২১ সালে সাকিবের অধিনায়কত্বে ফাইনালে ওঠে বরিশাল। যদিও কুমিল্লার বিপক্ষে হেরে আসর রানার্সআপ হয় তার। আর এবারের আসরে ফাইনালের আগেই বিদায় নেয় তারা।

এরপর বরিশালের ফেসবুক পেজে হারের জন্য সাকিবকে দায়ী করে একটি পোস্ট দেওয়া হয়। যদিও সেটা পরে মুছে ফেলা হয় এবং মালিকপক্ষ থেকে জানানো হয় এটার সঙ্গে তাদের সম্পর্ক নেই। তবে তখন আভাস পাওয়া গিয়েছিল হয়তো পরের আসরে বরিশালের জার্সিতে খেলবেন না সাকিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

এবারে বিপিএল এ বরিশালে নয় রংপুরে সাকিব!

আপডেট সময় : ০২:৩১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩