ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে তরুণদের মাঝে জার্সি বিতরণ করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বোনের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই, অসহায় কৃষক মোশাররফের পাশে বিএনপি নেতা হুমায়ুন কবির নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রশংসিত ম্যানেজার জুলফিকার! বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তায় তৎপর এসআরবি-৮ শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিয়াউদ্দিন সিকদার

বোনের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই, অসহায় কৃষক মোশাররফের পাশে বিএনপি নেতা হুমায়ুন কবির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোনের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই, অসহায় কৃষক মোশাররফের পাশে বিএনপি নেতা হুমায়ুন কবির

সফিউর রহমান মিঠু, বাউফল

পটুয়াখালীর বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর, গবাদিপশু ও বোনের বিয়ের জন্য ১২ বছরের সঞ্চিত সাত লাখ টাকা হারিয়ে নিঃস্ব হয়ে পড়া কৃষক মোশাররফ হোসেনের পাশে দাঁড়িয়েছেন বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির। অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারটিকে এক লাখ টাকা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে পরিবারটির হাতে অনুদানের টাকা তুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাংলালিংক টাওয়ার-সংলগ্ন এলাকায় মোশাররফ হোসেনের বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এতে ঘর, দুটি গরু, তিনটি ছাগল, হাঁস-মুরগি, আসবাবপত্রসহ ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা হলো, ছোট বোনের বিয়ের জন্য দীর্ঘ ১২ বছর ধরে গরু-ছাগল পালন করে সেগুলো বিক্রি করে জমানো সাত লাখ টাকাও আগুনে পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের পর পরিবারটি চরম অসহায়ত্বের মধ্যে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা সহায়তার ঘোষণা দেন।
মঙ্গলবার সেই ঘোষণার বাস্তবায়ন হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে অনুদানের টাকা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপির সদস্য মজিবর রহমান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আজম, বাউফল পৌর বিএনপির প্রচারবিষয়ক সম্পাদক ইমামুজ্জামান অনিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরিবারটির জন্য এই সহায়তা দুর্দিনে কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন স্থানীয়রা। তবে বসতঘর, গবাদিপশু ও দীর্ঘদিনের সঞ্চয় হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটির স্বাভাবিক জীবনে ফিরে আসতে আরও সহযোগিতা প্রয়োজন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক মোশাররফ হোসেনের পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বোনের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই, অসহায় কৃষক মোশাররফের পাশে বিএনপি নেতা হুমায়ুন কবির

আপডেট সময় : ০৩:৪০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬