শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিয়াউদ্দিন সিকদার
- আপডেট সময় : ০৯:৩০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সকল ভাই-বোনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া।
শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে সনাতন সম্প্রদায়ের মানুষের মধ্যে বিরাজ করছে আনন্দ, উৎসাহ ও উদ্দীপনা। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবের মধ্য দিয়ে মহিষাসুরমর্দিনী দেবী দুর্গার আরাধনায় মুখরিত হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো।
দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বন্ধন আরও সুদৃঢ় করতে এ উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সম্মান নিশ্চিত করা জরুরি। প্রত্যেক ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, এমন সম্প্রীতিপূর্ণ পরিবেশ বজায় থাকুক—এটাই সবার প্রত্যাশা।
শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বী সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক। উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে এবং সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপি নেতা মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া।



















