পরিদর্শনের পর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কেডিসি’র অসহায় মায়া-রীনা বেগমকে টিন দিলেন মানবিক জিয়াউদ্দিন সিকদার
- আপডেট সময় : ১২:১৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
পরিদর্শনের পর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কেডিসি’র অসহায় মায়া-রীনা বেগমকে টিন দিলেন মানবিক জিয়াউদ্দিন সিকদার
নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি এলাকায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়া অসহায় মায়া বেগমের পাশে দাঁড়িয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া। মানবিক সহায়তার অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ক্ষতিগ্রস্ত পরিবারের মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার জন্য ২৫ পিস ঢেউটিন উপহার দেন তিনি।
জানা গেছে, শুক্রবার (২ অক্টোবর) সকাল ৭টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে মায়া বেগমের বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্বামী মৃত মালেকের মৃত্যুর পর এমনিতেই অসহায় অবস্থায় থাকা মায়া বেগম অগ্নিকাণ্ডে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারিয়ে চরম বিপাকে পড়েন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া। পরে পরিবারের দুর্দশার কথা বিবেচনা করে তাদের পুনরায় বসতঘর নির্মাণের জন্য ২৩ পিস ঢেউটিন দিয়ে সহযোগিতা করেন তিনি।
টিন পেয়ে মায়া বেগম ও তার পরিবারের সদস্যরা জিয়াউদ্দিন সিকদার জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রাও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়ানোয় তার এ উদ্যোগকে মানবিক সহায়তা হিসেবে প্রশংসা করেন।
জিয়াউদ্দিন সিকদার জিয়া বলেন, অসহায় মানুষের বিপদের সময় তাদের পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব। মায়া বেগমের পরিবার যাতে আবারও মাথা গোঁজার ঠাঁই ফিরে পায়, সে লক্ষ্যেই সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হয়েছে।
















