ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান! বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান

নিজস্ব প্রতিবেদক
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী কলেজে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন না করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ মজিবর রহমান রাজার বিরুদ্ধে। সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও দিবসটি পালন করা হয়নি, এমনকি জাতীয় পতাকাও উত্তোলন করা হয়নি বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ রয়েছে, দিবসটি পালনের জন্য গভর্নিং বডির সভাপতির কাছ থেকে আগেই প্রয়োজনীয় বাজেট অনুমোদন করিয়ে নেন অধ্যক্ষ। তবে ৭ নভেম্বর তিনি নিজে প্রতিষ্ঠানে উপস্থিত না থেকে অন্য একটি অনুষ্ঠানে ব্যস্ত থাকায় কলেজে দিবসটি পালিত হয়নি। এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বাদলপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির এক সদস্য বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়নি। এমনকি সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকাও উত্তোলন করা হয়নি। অধ্যক্ষ তাঁর ব্যক্তিগত রাজনৈতিক চেতনা থেকে সুকৌশলে দিবসটি পালন করতে দেননি। এ বিষয়ে প্রতিবাদ জানালে তিনি আমার সঙ্গে রূঢ় আচরণ করেন।’
চরামদ্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান রুবেল অভিযোগ করে বলেন, অধ্যক্ষ মজিবর রহমান রাজা একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। তাঁর বিরুদ্ধে অতীতেও দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং চাকরি হারানোর ঘটনাও ঘটেছিল। তবে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে তিনি পুনরায় স্বপদে বহাল হন।
বাদলপাড়া এলাকার একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ৫ আগস্টের পরও প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় তাঁরা অধ্যক্ষের বিরুদ্ধে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করেননি। কিন্তু এখনো তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ উঠছে। রাষ্ট্রীয় কর্মসূচি পালনে অবহেলার অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মজিবর রহমান রাজা বলেন, ‘৭ নভেম্বর আমি বাকেরগঞ্জ ইউএনওর একটি অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম। কলেজে দিবসটি পালন হয়েছে কি না, তা সাংবাদিক কীভাবে জানলেন?’ এ কথা বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
কলেজের গভর্নিং বডির সভাপতি আরিফুর রহমান বলেন, ‘দুই দিন আগে অধ্যক্ষ ফোন করে দিবসটি পালনের জন্য ব্যয়ের বাজেট অনুমোদন করিয়েছেন। তবে তিনি ইউএনওর অনুষ্ঠানে থাকবেন, সেটিও আমাকে জানিয়েছিলেন। কলেজে অনুষ্ঠানটি হয়নি-এমন কোনো তথ্য আমার জানা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান!

আপডেট সময় : ১২:৪৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬