ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, কর্তৃপক্ষের জবাবদিহি দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু ভোলায় যুব দিবসে SRHR, জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সচেতনতামূলক আলোচনা সভা শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন উন্নত চিকিৎসাসেবার প্রত্যয়ে বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন উন্নত চিকিৎসার জন্য ঢাকা গেলেন জিয়াউদ্দিন সিকদার, বিদায় জানালেন হাজারো নেতাকর্মী দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা অর্জন করলেন তরুণ ফ্রিল্যান্সার আসিফ আলী

নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, কর্তৃপক্ষের জবাবদিহি দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:১২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যু,
কর্তৃপক্ষের জবাবদিহি দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

নিজস্ব প্রতিবেদক

বরিশাল নগরীর উত্তর আমানতগঞ্জের সিকদার পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধা মো. সিফাত হাওলাদারের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র প্রার্থী ও মহানগর এনসিপির সদস্যসচিব এম. আনোয়ার হোসেন সিকদার। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি এবং নিহতের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।

গত ২ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে নগরীর উত্তর আমানতগঞ্জের সিকদার পাড়া, অটো রাইস মিল সংলগ্ন এলাকায় একটি আবাসিক ভবনের পাশে উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তারের সংস্পর্শে এসে সিফাতের মৃত্যু হয়। তাঁর পিতা মো. জাহাঙ্গীর হাওলাদার, মাতা নাছিমা বেগম। সরকারি গেজেটে তাঁর জুলাই যোদ্ধা নম্বর ৮৬০।

ঘটনার পরদিন ৩ নভেম্বর ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন আনোয়ার হোসেন সিকদার। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন। আবাসিক ভবনের পাশে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের তার দেখে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, একজন জুলাই যোদ্ধা নিজের শহরে অনিরাপদ বিদ্যুৎ ব্যবস্থার কারণে প্রাণ হারাবেন, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, এ মৃত্যুর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়িয়ে যেতে পারে না। সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করে জবাবদিহি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিহতের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তা দিতে
হবে।

নিজের নগর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে আনোয়ার সিকদার বলেন, তাঁর স্বপ্নের বরিশাল হবে আধুনিক, নিরাপদ, পরিকল্পিত ও বিশ্বমানের বাণিজ্যিক-পর্যটন নগরী। এ জন্য ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন পর্যায়ক্রমে ভূগর্ভস্থ করা, তা সম্ভব না হলে আন্তর্জাতিক মানের ইনসুলেটেড কেবল ও আধুনিক নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার এবং সৌরবিদ্যুতের সম্প্রসারণ জরুরি।

নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে Waste-to-Energy প্রযুক্তির মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা যাচাইয়েরও প্রস্তাব দেন তিনি। এ ছাড়া সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগ, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে ‘সমন্বিত নগর বিদ্যুৎ নিরাপত্তা ও আধুনিকায়ন ফোরাম’ গঠনের প্রস্তাব করেন।
তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ সিটি করপোরেশনের একক এখতিয়ারভুক্ত না হলেও নগরবাসীর নিরাপত্তায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নিতে হবে। নগর উন্নয়নের প্রথম বিনিয়োগ হওয়া উচিত মানুষের নিরাপত্তায়, যাতে আর কোনো পরিবারকে অনিরাপদ পরিবেশে প্রিয়জন হারাতে না হয়।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি বরিশাল জেলা সদস্যসচিব মো. আবু সাইদ ফেরদৌস, মহানগর এনসিপির যুগ্ম সদস্যসচিব মেহেদী হাসান নাদিম, মহানগর যুবশক্তির আহ্বায়ক মো. মাইনুল ইসলাম, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক কাজী আবু জায়েদসহ ছাত্রশক্তি ও যুবশক্তির নেতাকর্মীরা।

পরিদর্শন শেষে আনোয়ার হোসেন সিকদার নিহত সিফাতের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, কর্তৃপক্ষের জবাবদিহি দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

আপডেট সময় : ০৬:৪৯:১২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬