ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উন্নত চিকিৎসার জন্য ঢাকা গেলেন জিয়াউদ্দিন সিকদার, বিদায় জানালেন হাজারো নেতাকর্মী দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা অর্জন করলেন তরুণ ফ্রিল্যান্সার আসিফ আলী এইচএসসিতে কৃতিত্বের স্বাক্ষর, গোল্ডেন জিপিএ-৫ পেল জিয়াউদ্দিন সিকদারের মেয়ে জারা উজিরপুরে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের পৈত্রিক সম্পত্তি জবর দখল চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন বরিশালকে নিরাপদ, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী গড়ে তোলা হবে- এনসিপির মেয়রপ্রার্থী  আনোয়ার হোসেন ডেঙ্গু জয় করে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জিয়াউদ্দিন সিকদার, বরিশালবাসীর প্রতি কৃতজ্ঞতা নথুল্লাবাদে যানজট নিরসনে বিএমপি’র ট্রাফিক ইন্সপেক্টর হেলাল উদ্দীনের কার্যকর উদ্যোগ, স্বস্তিতে নগরবাসী! বরিশাল শিক্ষা বোর্ডের সেকশন অফিসার ফরিদ আহমেদের বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদ! বরিশালে সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের দাবির মুখে পবিপ্রবিতে ১ নভেম্বর থেকে বিআরটিসির দুটি অত্যাধুনিক দ্বিতল বাস চালু, সমঝোতা স্মারক স্বাক্ষরিত

দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা অর্জন করলেন তরুণ ফ্রিল্যান্সার আসিফ আলী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা অর্জন করলেন তরুণ ফ্রিল্যান্সার আসিফ আলী

নিজস্ব প্রতিবেদক
তরুণ ফ্রিল্যান্সার ও ডিজিটাল উদ্যোক্তা আসিফ আলী ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশের (Daraz Bangladesh) কাছ থেকে ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা অর্জন করেছেন।

গত ২৮ অক্টোবর রাজধানীর বনানীতে অবস্থিত দারাজের হেডকোয়ার্টার্সে প্রতিষ্ঠানটির ১১.১১ ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে তাঁর হাতে এ দুটি সম্মাননা তুলে দেওয়া হয়।

দারাজ বাংলাদেশের পক্ষ থেকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

আসিফ আলী জানান, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে দারাজের অ্যাফিলিয়েট মার্কেটিং কার্যক্রমের মাধ্যমে তাঁর অনলাইন আয়ের যাত্রা শুরু হয়। ধারাবাহিক প্রচেষ্টা, নিষ্ঠা ও ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে তিনি এ পর্যন্ত দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে প্রায় ১৫ লাখ টাকা আয় করেছেন।

অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পাশাপাশি অনলাইন কেনাকাটায় ক্রেতাদের পরামর্শ প্রদান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘অনলাইন শপিং গাইড (OSG)’ নামে একটি ফেসবুক গ্রুপ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রেতারা ই-কমার্স ও এফ-কমার্স থেকে পণ্য কেনাকাটার ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ, পণ্যের তথ্য এবং কেনাকাটাসংক্রান্ত দিকনির্দেশনা পেয়ে থাকেন।

অনলাইন শপিং গাইডের মূল উদ্দেশ্য হলো ক্রেতাদের সঠিক পণ্য নির্বাচন, নির্ভরযোগ্য বিক্রেতা খুঁজে পাওয়া এবং অনলাইন কেনাকাটায় প্রতারণা ও অসচেতনতা থেকে সুরক্ষিত থাকতে সহায়তা করা।

দারাজের এই সম্মাননা অর্জনকে নিজের কাজের স্বীকৃতি হিসেবে উল্লেখ করে আসিফ আলী ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স খাতে আরও বৃহৎ পরিসরে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

তরুণদের জন্য তাঁর এই অর্জন ফ্রিল্যান্সিং ও ডিজিটাল উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা অর্জন করলেন তরুণ ফ্রিল্যান্সার আসিফ আলী

আপডেট সময় : ০৯:৩৬:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬