সংবাদ শিরোনাম ::
এইচএসসিতে কৃতিত্বের স্বাক্ষর, গোল্ডেন জিপিএ-৫ পেল জিয়াউদ্দিন সিকদারের মেয়ে জারা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২২:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
এইচএসসিতে কৃতিত্বের স্বাক্ষর, গোল্ডেন জিপিএ-৫ পেল জিয়াউদ্দিন সিকদারের মেয়ে জারা
নিজস্ব প্রতিবেদক
এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ (গোল্ডেন) পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়ার একমাত্র কন্যা ফাদিলা রুশদা জারা।
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে অংশ নিয়ে সব বিষয়ে সর্বোচ্চ ফলাফল অর্জন করে সে। তার এ অসামান্য সাফল্যে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
মেয়ের এ কৃতিত্বপূর্ণ ফলাফলে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে তার উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষা ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন বাবা মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া।









