ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলায় যুব দিবসে SRHR, জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সচেতনতামূলক আলোচনা সভা শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন উন্নত চিকিৎসাসেবার প্রত্যয়ে বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন উন্নত চিকিৎসার জন্য ঢাকা গেলেন জিয়াউদ্দিন সিকদার, বিদায় জানালেন হাজারো নেতাকর্মী দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা অর্জন করলেন তরুণ ফ্রিল্যান্সার আসিফ আলী এইচএসসিতে কৃতিত্বের স্বাক্ষর, গোল্ডেন জিপিএ-৫ পেল জিয়াউদ্দিন সিকদারের মেয়ে জারা উজিরপুরে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের পৈত্রিক সম্পত্তি জবর দখল চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে যুক্ত হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দুটি ডাবল ডেকার বাস। উপাচার্যের প্রতিশ্রুতির পাঁচ মাসের মধ্যেই নতুন বাস চালুর উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
রবিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাস দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। নতুন বাস দুটি বিশ্ববিদ্যালয় থেকে বরিশাল রুটে চলাচল করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, পরিবহন কর্মকর্তা সহযোগী অধ্যাপক আব্দুর রহিম এবং বিআরটিসি বরিশাল ডিপোর ম্যানেজার (অপারেশন) মো. জুলফিকার আলীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সমস্যা সমাধানে ৫ আগস্টের পর থেকেই নতুন বাস সংযোজনের চেষ্টা করা হচ্ছিল। তবে সরকারি প্রজ্ঞাপনের কারণে নতুন বাস কেনা সম্ভব না হওয়ায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আলোচনা করে দুটি ডাবল ডেকার বাসের অনুমোদন নেওয়া হয়।

তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন বাস দুটি শিক্ষার্থীদের পরিবহন চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বাসগুলো যত্নসহকারে ব্যবহার, নিরাপত্তাবিধি মেনে চলা এবং নির্ধারিত স্টপেজ থেকে ওঠানামা করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন

আপডেট সময় : ০৩:৪৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬