বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন
- আপডেট সময় : ০৮:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন
অনলাইন ডেস্ক
বরগুনায় পার্কিং করে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পৌরশহরের পুলিশ লাইন এলাকায় এ ঘটনা ঘটে।
এতে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, বিআরটিসির বাসটি বরগুনা-খুলনা রুটে চলাচল করত। প্রতিদিনের মতো রোববার রাতেও বাসটি বরগুনা পৌরশহরের পুলিশ লাইনের সামনের একটি সড়কে পার্কিং করে রাখা হয়।
রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এসময় পুলিশ লাইন্সের সদস্যরা বাসে আগুন জ্বলতে দেখে দ্রুত পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির কিছু অংশ পুড়ে যায়।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, মধ্যরাতে পার্কিং করে রাখা একটি বিআরটিসি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।



















