বরিশালে প্রতিবাদ সমাবেশ ও মিছিল সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন জিয়াউদ্দিন সিকদার
- আপডেট সময় : ০৮:৫২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
বরিশালে প্রতিবাদ সমাবেশ ও মিছিল সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন জিয়াউদ্দিন সিকদার
নিজস্ব প্রতিবেদক
বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা এবং দেশে চলমান সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে আয়োজিত সমাবেশ ও মিছিল সফলভাবে সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া।
শুক্রবার (২০ নভেম্বর) এক ধন্যবাদ ও কৃতজ্ঞতা বার্তায় তিনি মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নগরীর সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং সমাবেশ ও মিছিলে অংশগ্রহণকারী সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বার্তায় জিয়াউদ্দিন সিকদার জিয়া বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মিছিল সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দলের সর্বস্তরের নেতাকর্মীরা আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। এ জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, জনগণের অধিকার এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করবেন।



















