ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল, জনগণের শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি! মাদক ও অপরাধ দমনে তৎপরতা, পুরস্কৃত হলেন এসআই রেজাউল ইসলাম হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও লকডাউন কর্মসূচির প্রতিবাদে বরিশালে সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ জিয়াউদ্দিন সিকদারকে বিসিসি’র সাবেক কাউন্সিলর হুমায়ুন কবিরের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের নতুন কমিটিকে জিয়াউদ্দিন সিকদারের অভিনন্দন উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস নথুল্লাবাদে নতুন আকর্ষণ , উদ্বোধন হলো অভিজাত রেস্তোরাঁ ‘শাহী ভোজন’

মাদক ও অপরাধ দমনে তৎপরতা, পুরস্কৃত হলেন এসআই রেজাউল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদক ও অপরাধ দমনে তৎপরতা, পুরস্কৃত হলেন এসআই রেজাউল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

দায়িত্ব পালনে নিষ্ঠা, পেশাদারিত্ব ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নভেম্বর ২০২৬ মাসের ভালো কাজের স্বীকৃতি পেয়েছেন আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজাউল ইসলাম রেজা। এ উপলক্ষে পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহের হাত থেকে নগদ অর্থ পুরস্কার গ্রহণ করেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন রেজাউল ইসলাম রেজা। বিশেষ করে মাদক, জুয়া, বাল্যবিবাহ, চাঁদাবাজি, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে তাঁর তৎপরতা রয়েছে।
মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতেও গুরুত্ব দিচ্ছেন তিনি। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং অপরাধপ্রবণতা কমাতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগের ওপর জোর দিচ্ছেন এই পুলিশ কর্মকর্তা।
এর আগে রেজাউল ইসলাম রেজা বরিশালের বগুড়া পুলিশ ফাঁড়ি ও স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসব এলাকায় দায়িত্ব পালনকালেও আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছেন তিনি।
ভালো কাজের স্বীকৃতি পাওয়ার প্রতিক্রিয়ায় এসআই রেজাউল ইসলাম রেজা বলেন, এই পুরস্কার তাঁর একার অর্জন নয়; দায়িত্ব পালনে সহযোগিতা করা সহকর্মীদের সবার সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। পুলিশের মূল দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা। সেই দায়িত্ববোধ থেকেই তিনি কাজ করে যেতে চান।
মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, শুধু পুলিশকে দোষারোপ করে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। মাদক একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূলে সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। প্রতিটি এলাকায় মাদকবিরোধী কমিটি গঠন করে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি সন্তানদের বিষয়ে পরিবারকে সচেতন হতে হবে এবং এলাকার সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
সংশ্লিষ্টদের মতে, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের ভালো কাজের স্বীকৃতি প্রদান পেশাগত দায়িত্ববোধ ও কর্মস্পৃহা বাড়ানোর পাশাপাশি জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখে।
বরিশাল নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এসআই রেজাউল ইসলাম রেজার এ স্বীকৃতি তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় নতুন অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

মাদক ও অপরাধ দমনে তৎপরতা, পুরস্কৃত হলেন এসআই রেজাউল ইসলাম

আপডেট সময় : ১১:১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬