ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদে নতুন আকর্ষণ , উদ্বোধন হলো অভিজাত রেস্তোরাঁ ‘শাহী ভোজন’ প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন ছাত্রদল আহ্বায়ক তাসনিম জিয়াউদ্দিন সিকদারকে বরিশাল সড়ক পরিবহন মালিক গ্রুপের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ছাত্রদলের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড জিয়ানগরের ফুলেল শুভেচ্ছা বরিশালে অপরাধ দমনে কোতয়ালী পুলিশের জোরালো তৎপরতা, ৪০ দিনে গ্রেপ্তার ৫ শতাধিক-প্রশংসিত ওসির মনিরুল! ওসি জহিরুল ইসলামের নেতৃত্বে অপরাধ দমনে বড় সাফল্য, দুই সপ্তাহে নিষ্পত্তি ৪৬ ওয়ারেন্ট; গ্রেপ্তার হত্যা মামলার ৫ আসামি অপরাধ দমনে সাহসী ভূমিকা, অপপ্রচারের লক্ষ্যবস্তু বিএমপি’র কাউনিয়া থানার ওসি জহিরুল ইসলাম! জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা জানালেন ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মোশাররফ হোসেন সান্টু জাতীয় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহ বরিশাল শাখার অভাবনীয় সাফল্য

নথুল্লাবাদে নতুন আকর্ষণ , উদ্বোধন হলো অভিজাত রেস্তোরাঁ ‘শাহী ভোজন’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নথুল্লাবাদে নতুন আকর্ষণ , উদ্বোধন হলো অভিজাত রেস্তোরাঁ ‘শাহী ভোজন’

নিজস্ব প্রতিবেদক

বরিশাল নগরীর নথুল্লাবাদে ‘স্বাদে আছে রাজকীয় অনুভূতি’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে অভিজাত রেস্তোরাঁ ‘শাহী ভোজন’।
ভোজনরসিকদের জন্য বাংলা, এরাবিয়ান ও চাইনিজ খাবারের বৈচিত্র্যময় আয়োজন নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ইয়াকুব আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
রেস্তোরাঁটিতে গ্রাহকদের জন্য থাকছে বিভিন্ন ধরনের সুস্বাদু বাংলা, এরাবিয়ান ও চাইনিজ খাবার। আধুনিক ও মনোরম পরিবেশে দেশি-বিদেশি নানা পদের খাবার উপভোগের সুযোগ পাবেন গ্রাহকরা। খাবারের গুণগত মান, স্বাদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি আন্তরিক সেবা প্রদানের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানান, বরিশালের ভোজনপ্রেমীদের জন্য নতুন স্বাদ ও ভিন্নধর্মী খাবারের অভিজ্ঞতা তুলে ধরতেই ‘শাহী ভোজন’-এর যাত্রা শুরু করা হয়েছে। গ্রাহকদের রুচি ও পছন্দকে গুরুত্ব দিয়ে খাবারের গুণগত মান বজায় রাখার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ ও আন্তরিক সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকদের সন্তুষ্টিই তাদের কাছে সবচেয়ে বড় অর্জন। সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে প্রতিষ্ঠানটিকে বরিশালের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য খাবারের ঠিকানা হিসেবে গড়ে তুলতে চান তারা।
নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থানে রেস্তোরাঁটি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা যাত্রী ও ভোজনপ্রেমীদের জন্যও এটি নতুন একটি খাবারের ঠিকানা হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

‘স্বাদে আছে রাজকীয় অনুভূতি’-এই স্লোগানকে ধারণ করে খাবারের স্বাদ, গুণগত মান ও আন্তরিক সেবার মাধ্যমে বরিশালের রেস্তোরাঁ জগতে নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করতে চায় ‘শাহী ভোজন’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

নথুল্লাবাদে নতুন আকর্ষণ , উদ্বোধন হলো অভিজাত রেস্তোরাঁ ‘শাহী ভোজন’

আপডেট সময় : ০১:০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬