ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ছাত্রদলের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড জিয়ানগরের ফুলেল শুভেচ্ছা বরিশালে অপরাধ দমনে কোতয়ালী পুলিশের জোরালো তৎপরতা, ৪০ দিনে গ্রেপ্তার ৫ শতাধিক-প্রশংসিত ওসির মনিরুল! ওসি জহিরুল ইসলামের নেতৃত্বে অপরাধ দমনে বড় সাফল্য, দুই সপ্তাহে নিষ্পত্তি ৪৬ ওয়ারেন্ট; গ্রেপ্তার হত্যা মামলার ৫ আসামি অপরাধ দমনে সাহসী ভূমিকা, অপপ্রচারের লক্ষ্যবস্তু বিএমপি’র কাউনিয়া থানার ওসি জহিরুল ইসলাম! জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা জানালেন ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মোশাররফ হোসেন সান্টু জাতীয় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহ বরিশাল শাখার অভাবনীয় সাফল্য রুপাতলী হাউজিং এস্টেট কল্যাণ সমিতির পক্ষ থেকেবরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে রফিকুল ইসলামের ফুলেল শুভেচ্ছা বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ল্যাবএইডের বর্ণাঢ্য র‍্যালি

জাতীয় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহ বরিশাল শাখার অভাবনীয় সাফল্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহ বরিশাল শাখার অভাবনীয় সাফল্য

নিজস্ব প্রতিবেদক

জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে তানযীমুল উম্মাহ মাদরাসার বরিশাল শাখার শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চারটি গ্রুপে প্রথম, তিনটি গ্রুপে দ্বিতীয় এবং দুটি গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে মাদরাসার প্রতিযোগীরা। তাদের এমন গৌরবোজ্জ্বল সাফল্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্য তাদের মেধা, প্রতিভা, অধ্যবসায় ও নিয়মিত অনুশীলনের স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ইসলামী সংস্কৃতি, নৈতিক মূল্যবোধ ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় শিশু-কিশোরদের আগ্রহী করে তোলার ক্ষেত্রে এ অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।
সাফল্য অর্জনের পর বিজয়ী শিক্ষার্থীরা মাদরাসার সম্মানিত প্রিন্সিপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফটোসেশনে অংশ নেয়। এ সময় প্রিন্সিপাল বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও পড়াশোনার পাশাপাশি ইসলামী সংস্কৃতি ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় নিজেদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটানোর আহ্বান জানান।
মাদরাসা কর্তৃপক্ষ এ সাফল্যে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছেন। পাশাপাশি বিজয়ী শিক্ষার্থী, তাদের অভিভাবক, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং এ অর্জনের পেছনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তানযীমুল উম্মাহ মাদরাসা বরিশাল শাখার এ অর্জন আগামী দিনে আরও বড় সাফল্য অর্জনে শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

জাতীয় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহ বরিশাল শাখার অভাবনীয় সাফল্য

আপডেট সময় : ০৮:০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬