ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিসিসি’র ২৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা, চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে: জিয়াউদ্দিন সিকদার তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট বরিশালে প্রতিবাদ সমাবেশ ও মিছিল সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন জিয়াউদ্দিন সিকদার জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল, জনগণের শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি! মাদক ও অপরাধ দমনে তৎপরতা, পুরস্কৃত হলেন এসআই রেজাউল ইসলাম

ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিসিসি’র ২৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিসিসি’র ২৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) আয়োজিত এ সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের সার্বিক বাস্তবায়ন, উপকারভোগী নির্বাচনে তথ্য সংগ্রহ, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং তথ্য সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ২৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রশিদ চৌধুরী এবং বরিশাল মহানগর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান। এ ছাড়া ওয়ার্ড সচিব, সংশ্লিষ্ট কর্মকর্তা, সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করতে তথ্য সংগ্রহের প্রতিটি ধাপে সতর্কতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো ধরনের ভুল তথ্য বা বিভ্রান্তি এড়িয়ে কার্যক্রমকে সফল করতে এলাকাবাসীর সচেতন অংশগ্রহণ কামনা করা হয়।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, সবার সম্মিলিত সহযোগিতায় ফ্যামিলি কার্ড কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়িত হবে এবং এর সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিসিসি’র ২৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা

আপডেট সময় : ০৪:০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬