কেডিসি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার
- আপডেট সময় : ০৩:৫৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
কেডিসি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার
অনলাইন ডেস্ক
বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি এলাকায় অগ্নিকাণ্ডে মায়া বেগম নামে এক অসহায় নারীর বসতঘর প্রায় ভস্মীভূত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৭টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে মায়া বেগমের বসতঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্বামী মৃত মালেকের মৃত্যুর পর পরিবারের নানা সংকটের মধ্যে বসবাস করে আসছিলেন মায়া বেগম। হঠাৎ অগ্নিকাণ্ডে শেষ আশ্রয়টুকুও হারিয়ে তিনি ও তার পরিবার চরম অসহায় অবস্থায় পড়েছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে পাশে দাঁড়িয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া। তিনি ঘটনাস্থলে গিয়ে মায়া বেগম ও তার পরিবারের
সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।
এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকার আশ্বাস দেন।
স্থানীয়রা জানান, আকস্মিক এ অগ্নিকাণ্ডে পরিবারটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। অসহায় পরিবারের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোয় স্থানীয়রা মো. জিয়াউদ্দিন সিকদার জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।









