বরিশালে সদর উপজেলার মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
বরিশাল সদর উপজেলার মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশাল সদর উপজেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার।
এ সময় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. নুরুল আমিন। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব মো. সাইফুল ইসলাম আব্বাস। এ সময় পূজা উদ্যাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বরিশাল সদর উপজেলার বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়। মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এ ফুলেল শুভেচ্ছা বিনিময়কে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।



















