নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু
- আপডেট সময় : ০৮:৫০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিবেদক
বরিশালের রুপাতলী হাউজিং এস্টেট এলাকায় অবস্থিত নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। নতুন শিক্ষাবর্ষকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা।
ভর্তি কার্যক্রমের প্রথম দিনেই বিদ্যালয়ের প্রিন্সিপালের কাছ থেকে ভর্তি ফরম হাতে পেয়ে নতুন শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় বাঁধভাঙা উচ্ছ্বাস। তাদের হাসিমাখা মুখ ও প্রাণবন্ত উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। নতুন শিক্ষার্থীদের এই আনন্দময় মুহূর্তগুলো বিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
শিশুদের জন্য আনন্দময় ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে নিউনেস ল্যাবরেটরি স্কুল। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার বিকাশের পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
নতুন শিক্ষাবর্ষে সন্তানের শিক্ষাজীবনের সুন্দর সূচনা করতে আগ্রহী অভিভাবকদের নিউনেস ল্যাবরেটরি স্কুলে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।



















