ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান! বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি

পটুয়াখালীর সাবেক মেয়র ম‌হিউদ্দিন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাসির উদ্দিন , পটুয়াখালী
একা‌ধিক হত্যাসহ দুর্নীতি মামলার পলাতক আসামি পটুয়াখালী পৌরসভার সাবেক আলো‌চিত মেয়র মহিউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে পু‌লিশ। বিষয়‌টি নি‌শ্চিত করেছেন পটুয়াখালী ডি‌বির ওসি মো. জ‌সিম উদ্দিন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঢাকার ধানম‌ন্ডি এলাকা থেকে মহানগর পু‌লিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা ম‌হিউ‌দ্দিনকে গ্রেপ্তার করে।

পরে রাত পৌনে ১২টার দিকে মিন্টো রোডের ডি‌বি কার্যালয়ে তাকে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারের সময় ম‌হিউ‌দ্দিন ওই এলাকার জনৈক ব্যারিস্টার আশিকুর রহমানের বাসা থেকে বের হচ্ছিলেন।

পু‌লিশ সূত্র জানায়, গতবছরের ২৯ আগস্ট ঢাকার সিএমএম আদালতে অভিযোগ দায়ের করেন বাড্ডা এলাকায় ছাত্র আন্দোলনে নিহত মো. সিরাজুল ইসলাম বেপারির খালাতো ভাই মো. হাসিবুল হাসান লাবলু।

পরে আদালতের নির্দেশে বাড্ডা থানার অফিসার্স ইনচার্জ মো. সাইফুল ইসলাম অভিযোগটি এজাহার হিসেবে একই বছর ১ সেপ্টেম্বর রুজু করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে প্রধান করে মোট ১২০ জ‌নকে আসামি করা হয়। ওই মামলায় মহিউদ্দিন আহমেদ ১৩ নম্বর আসামি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

পটুয়াখালীর সাবেক মেয়র ম‌হিউদ্দিন গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫