ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বরিশালে কিশোরীদের স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তাবিষয়ক সচেতনতা কার্যক্রম রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী ‘মিজান সুইট মিটে’র উদ্বোধন জমি বিরোধের জেরে কাউন্সিলরকে নিয়ে মিথ্যাচার ও হয়রানী, ক্ষুদ্ধ স্থানীয়রা-সুষ্ঠু তদন্ত দাবী! গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় পরিদর্শনের পর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কেডিসি’র অসহায় মায়া-রীনা বেগমকে টিন দিলেন মানবিক জিয়াউদ্দিন সিকদার অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্ত ডা. মাসুম আহমেদকে ইসলামী ব্যাংক হাসপাতালের ফুলেল শুভেচ্ছা সেবার পাশাপাশি নিরাপত্তায়ও সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ ফের অসাধু মহলের অপ-তৎপরতার শিকার বরিশাল বিআরটিসি ডিপো ম্যানেজার! এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার ছাত্রী বরিশাল টিটিসিতে নিয়মিত ব্যাচ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মধ্যরাত থেকে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

মা ইলিশ রক্ষা ও ইলিশ সংরক্ষণে ২২ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। আজ শুক্রবার মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা শুরু হবে। জারি থাকবে ২৫ নভেম্বর পর্যন্ত।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। তবে সঠিক তালিকা তৈরির মাধ্যমে বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছেন জেলেরা।

নিষেধাজ্ঞার বিষয়ে চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা ও বরগুনার ইলিশ অভয়াশ্রম এলাকাসহ নদী তীরবর্তী জেলেপল্লীতে লিফলেট বিতরণ, মাইকিংসহ ব্যাপক প্রচার চালানো হচ্ছে।

অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি আইন-শৃঙ্খলাবাহিনী, নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী কাজ করবে। এ সময় কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। উল্লেখ্য, প্রজননের সময় হলে সাগর থেকে পদ্মা-মেঘনাসহ আশপাশের নদ-নদীতে চলে আসে ইলিশ। এ সময়ে ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

মধ্যরাত থেকে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা শুরু

আপডেট সময় : ০৮:৩৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫