ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রশংসিত ম্যানেজার জুলফিকার! বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তায় তৎপর এসআরবি-৮ শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিয়াউদ্দিন সিকদার অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশল, দুদকে অভিযোগ জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান

একের পর এক রেকর্ড গড়লো বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ৬২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে পেয়ে একের পর এক রেকর্ড গড়ে গেলো বাংলাদেশ ক্রিকেট দল। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে সাকিব এবং তৌহিদ হৃদয়ের ব্যাটে ভর করে ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলো টাইগাররা।

নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৩০.৫ ওভার খেলার সুযোগ পেয়েছে আইরিশরা। তাতেই হয়েছে অলআউট, মাত্র ১৫৫ রানে। বাংলাদেশের জয় এলো ১৮৩ রানের বিশাল ব্যবধানে।

রানের ব্যবধানে এটাও বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এর আগে রানের ব্যবধানে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ছিল ১৬৯ রানের। জিম্বাবুয়ের বিপক্ষে, ২০২০ সালে।

সিলেট যেন বাংলাদেশের জন্য রেকর্ড প্রসবিনী একটি ভেন্যুতে রূপ নিয়েছে। আগের সর্বোচ্চ রানের ব্যবধানে জয়টিও এসেছিলো এই সিলেট থেকে। এবারও সর্বোচ্চ রানের ব্যবধানে জয়টি এলো লাক্কাতুরা চা বাগানের পাশে নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে।

টস হেরে ব্যাট করতে নামার পর সাকিব আল হাসান এবং তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে যথাক্রমে ৯৩ এবং ৯২ রান। দু’জনই সেঞ্চুরি মিস করেন। কিন্তু তাদের এই দুই ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ পায় নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ৩৩৮ রানের সংগ্রহ। ২৬ বলে ৪৪ রান করেন মুশফিকুর রহিম।

জবাব দিতে নামার পর বাংলাদেশের বোলারদের সাঁড়াসি বোলিংয়ের সামনে ১৫৫ রানে অলআউট হয়ে গেলো আইরিশরা। ৪ উইকেট নেন এবাদত হোসেন। ৩ উইকেট নেন স্পিনার নাসুম আহমেদ। ২টি নেন তাসকিন আহমেদ এবং ১টি উইকেট নেন সাকিব আল হাসান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

একের পর এক রেকর্ড গড়লো বাংলাদেশ

আপডেট সময় : ০২:১৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩