ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে তরুণদের মাঝে জার্সি বিতরণ করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বোনের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই, অসহায় কৃষক মোশাররফের পাশে বিএনপি নেতা হুমায়ুন কবির নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রশংসিত ম্যানেজার জুলফিকার! বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তায় তৎপর এসআরবি-৮ শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিয়াউদ্দিন সিকদার

ট্রাফিক পুলিশের ওপর চড়াও হলেন নারী !

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩ ২২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কর্তব্যরত ট্রাফিক পুলিশের এক সদস্যের ওপর হামলা করেছেন এক নারী।  রোববার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঘটনাটি ঘটে।

ওই হামলার একটি ভিডিও  সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অভিযুক্ত নারী মোছা. নিলুফা বেগমকে (৩৪) আটক করেছে পুলিশ।

এ ঘটনায় কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল পুলিশ ক্যাম্পের এএসআই দ্বীলিপ কুমার বাদী হয়ে আটক নারীসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ এ মামলায় নিলুফা বেগমকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠিয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

হামলার শিকার ট্রাফিক পুলিশের কনস্টেবল মো. সুলতান আহমেদ জানান, উল্টো পথে যান চলাচলে বাধা দেওয়ায় তিনি এ হামালা শিকার হয়েছেন।

জানা গেছে, সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল দুপুরে উল্টো পথে যান চলাচল বন্ধে কর্তব্যরত ছিলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল সুলতান আহমেদ।

এ সময় উল্টোপথে সাইনবোর্ড থেকে চিটাগাং রোডগামী একটি অটোরিকশা আসতে দেখে থামতে বললে অটোরিকশাচালক দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় নারী যাত্রী নিলুফাসহ রিকশাটি উল্টে পড়ে যায়। এতে করে ওই নারী যাত্রীর ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে যায়।

পরে ওই নারী তার মোবাইলের জরিমানা স্বরূপ কনস্টেবল সুলতানের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তার কলার ধরে টানা-হেঁচড়া করেন। এ অবস্থা দেখে আশ-পাশের কয়েকজন লোক এসে ওই নারীসহ পুলিশ কনস্টেবল সুলতান আহমেদকে মারধর করতে থাকেন এবং পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনিয়ে নেন ওই নারী।

এ সময় পুলিশের পোশাক ছিঁড়ে যায়। পরে স্থানীয় ব্যবসায়ীরা এসে পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে এবং নারীকে আটক করে। একপর্যায়ে হামলাকারীরা এবং চালক রিকশা নিয়ে পালিয়ে যান। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই নারীকে পুলিশে সোপর্দ করা হয়।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) শরফুদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর বিষয়ে জানতে চাইলে শরফুদ্দিন বলেন, ‘ভিডিও ভাইরাল করার বিষয়ে ব্যবস্থা নেবেন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

ট্রাফিক পুলিশের ওপর চড়াও হলেন নারী !

আপডেট সময় : ০২:১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩