ঢাকা ০২:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিসিসি’র ২৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা, চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে: জিয়াউদ্দিন সিকদার তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট বরিশালে প্রতিবাদ সমাবেশ ও মিছিল সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন জিয়াউদ্দিন সিকদার জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল, জনগণের শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি!

বরিশালে মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের আনন্দ মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ১৫৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ২৪ নং ওয়ার্ড ছাত্রদল।

শনিবার (২৩ মে) বরিশাল নগরীর দপদপিয়া টোল প্লাজা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও বর্তমান ২৪ নং ওয়ার্ড ছাত্রদল নেতা মো. নাইম হোসেন।

মিছিলে নেতাকর্মীরা মহানগর ছাত্রদলের আহ্বায়ক হিসেবে মো. এনামুল হাসান তাসনিম এবং সদস্য সচিব হিসেবে মো. নাভিদ রহমান খান (তুষার)-কে মনোনীত করায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

এসময় ছাত্রদল নেতা নাঈম বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বরিশাল মহানগর ছাত্রদল আরও সুসংগঠিত ও গতিশীল হবে। তারা সংগঠনের ঐক্য বজায় রেখে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড ছাত্রদল নেতা আসাদুজ্জামান খান (রাব্বু), রিয়াজুল ইসলাম, আব্দুল্লাহ, তাহের, রাসেল, সাঈমসহ অন্যান্য নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের আনন্দ মিছিল

আপডেট সময় : ০৯:৪৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬