ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বরিশালে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩ ৩৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে পৃথক অভিযানে ৫ হাজার ৩৫০ ইয়াবা ট্যাবলেটসহ দুই কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১৩ মে) রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন এলাকার রহমতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে বরিশালের উদ্দেশে আসা গুনগুন নামক যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৮৫০ ইয়াবা ট্যাবলেটসহ মো. আবুল কালামকে আটক করা হয়।

আটক মো. আবুল কালাম (৫১) ময়মনসিংহ জেলার গৌরিপুর থানাধীন এলাকার লাল মিয়ার ছেলে এবং ওই বাসের যাত্রী। এ ঘটনায় বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের এসআই ইশতিয়াক হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।

অপরদিকে, বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোড কাজিপাড়ায় অভিযান চালিয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন পূর্ব মহিষ খালিয়া পাড়া এলাকার জামাল হোসাইনের ছেলে জামসেদ হোসাইন (১৭) কে আটক করা হয়।

তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক সিদ্দিকুর রহমান বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২

আপডেট সময় : ০২:২২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩