ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বরিশাল সদরের প্রত্যন্ত দূর্গম এলাকাতে বিদ্যুৎ পৌছে দেয়া হয়েছে- কর্নেল (অব.) জাহিদ ফারুক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ ২০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
বরিশাল-৫ (সদর) আসনের আওয়ামীলীগের প্রার্থী প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, আমরা দক্ষিনাঞ্চলের মানুষ আজ পদ্মা সেতু ব্যবহার করে ৩ ঘন্টায় ঢাকা থেকে বরিশাল পৌছাচ্ছি। এ অঞ্চলে পায়রা বন্দর হয়েছে।

ভোলা থেকে গ্যাস আনা হবে। এতে বরিশালে শিল্প কারখানা গড়ে উঠবে। শিল্প-কারখানা করার জন্য সদর উপজেলার লামচরীতে ২’শ একর জমি অধিগ্রহন করা হয়েছে। এরফলে এখানে গড়ে উঠা শিল্প কারখানায় বরিশালের বেকার ছেলে মেয়েরাই চাকুরি করবে। এছাড়া গত ৫ বছরে বরিশাল সদর উপজেলায় অসংখ্য রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট নির্মান করা হয়েছে। এমনকি প্রত্যন্ত দূর্গম এলাকাতে বিদ্যুৎ পৌছে দেয়া হয়েছে। এখানকার মানুষ আজ আধুনিক জীবন যাপন করছে। আগামীতে শেখ হাসিনার নৌকা বিজয়ী হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নৌকা মার্কার সমর্থনে গণসংযোগের এক পর্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। দুপুর ১ টায় নগরীর আমতলা মোড় থেকে শুরু করে বান্দ রোড ও শের-ই-বাংলা হাসপাতাল এলাকায় গণসংযোগ করেন তিনি। এসময় তিনি আরো বলেন, জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন একটি সুখি সমৃদ্ধ দেশ। একটি সোনার বাংলাদেশ। কিন্তু তিনি তা বাস্তবায়ন করে যেতে পারেননি। তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশ অর্থনৈতিকভাবে সয়ংসম্পূর্ন। যখন শেখ হাসিনার সরকার ছিলোনা তখন আমরা অনেক কষ্টে জীবন যাপন করেছি। আজ আমরা উন্নয়নশীল দেশে পৌছেছি।

গণসংযোগে উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, ল’ কলেজের সাবেক ভিপি এ্যাডভোকেট মেজবাহ উদ্দিন জুয়েল, সিটি কর্পোরেশনের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব ও বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মঈন তুষারসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশাল সদরের প্রত্যন্ত দূর্গম এলাকাতে বিদ্যুৎ পৌছে দেয়া হয়েছে- কর্নেল (অব.) জাহিদ ফারুক

আপডেট সময় : ০২:৪২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩