ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে তরুণদের মাঝে জার্সি বিতরণ করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বোনের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই, অসহায় কৃষক মোশাররফের পাশে বিএনপি নেতা হুমায়ুন কবির নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রশংসিত ম্যানেজার জুলফিকার! বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তায় তৎপর এসআরবি-৮ শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিয়াউদ্দিন সিকদার

দেশজুড়ে ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্তিতে দেশজুড়ে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।  জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিবেদকদের পাঠানো খবর-

চুয়াডাঙ্গা
দুপুরে ‘শহীদি মার্চ’ পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। ছাত্র-জনতার অভ্যুত্থানের একমাস উপলক্ষে বের হওয়া র‌্যালিটি কোটমোড় দোয়েল চত্বর ঘুরে বড়বাজার শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়। এসময় আন্দোলনের অন্যতম সমন্বয় রনি বিশ্বাস, তামান্না বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

শেরপুর
সরকারি কলেজের সামনে থেকে ‘শহীদি মার্চ’ শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চকবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, মানবাধিকার কর্মী রাজিয়া সামাদ ডালিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সঞ্জয় বণিক প্রমুখ বক্তব্য রাখেন।

ইসলমী বিশ্ববিদ্যালয়
বিকেলে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলা থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে মুক্ত বাংলা স্মারক ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

ময়মনসিংহ
নগরীর টাউন হল মোড় থেকে একটি শোক মিছিল শুরু হয়ে জিলা স্কুল মোড়, নতুন বাজার, গাঙ্গিনারপাড় ও মিন্টু কলেজ হয়ে ত্রিশাল বাসস্ট্যান্ড শহীদ সাগর চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের সমন্বয়ক আশিকুর রহমান, গোকূল সূত্রধর মানিক, আরিফুল হক, আব্দুল্লাহ আল মামুন নাকিব প্রমুখ বক্তব্য রাখেন।

ভোলা
বিকেলে শহীদদের স্মরণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শহরের কালিনার্থ রায়ের বাজার, সদর রোড, বাংলাস্কুল মোড় ও নতুন বাজার হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভোলার সমন্বয়ক ইসরাফিল হোসেন জাবির, তাহিয়াত ইসলাম, মো. মাসুম ও কামরুল নাহার এ্যানি প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়
জেলার তালাইমারি মোড় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগ দেয় সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র-জনতার অভ্যুত্থানের একমাস পর ছাত্র আন্দোলনের ডাকা ‘শহীদি মার্চ’ কর্মসূচিতে অংশ নিতে হাজার হাজার শিক্ষার্থী অংশ।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

দেশজুড়ে ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’

আপডেট সময় : ১০:১৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪