ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের শ্রদ্ধা দেড় মাসের শিশু উদ্ধার, এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে অপরাধীদের কোন ছাড় নয়- বিএমপি’র কাউনিয়া থানার ওসি জহিরুল নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, কর্তৃপক্ষের জবাবদিহি দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু ভোলায় যুব দিবসে SRHR, জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সচেতনতামূলক আলোচনা সভা শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন উন্নত চিকিৎসাসেবার প্রত্যয়ে বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত

কুয়াকাটায় হঠাৎ মলম পার্টির উপদ্রব, আটক ৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ২৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ পর্যটনকেন্দ্র কুয়াকাটায় হঠাৎ করে মলম পার্টির উপদ্রব বেড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সৈকতের লেম্বুরবন এলাকা থেকে ৬ মলম পার্টির সদস্যকে আটক করে ট্যুরিস্ট পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অজ্ঞান করার সরঞ্জাম ২ কৌটা মলম ও নগদ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো-মাদারীপুর জেলার চরমুগরিয়া এলাকার শাহ আলম (৫২), জাকির হাওলাদার (৪৫), শিবচরের মাহবুব ফকির (৩৮), রাজৈর বদরপাশার মামুন আকন (৪২), রাজবাড়ী জেলার ঠাকুর-নওপাড়ার কুদ্দুস মোল্লা (৩৪) ও গোপালগঞ্জ জেলার মোকসেদপুরের জাহাঙ্গীর মোল্লা (৩৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শহিদুল ইসলাম (৪৫) নামের এক পর্যটকের সর্বস্ব খোয়া গেছে। তিনি রুমিন পরিবহনে কুয়াকাটায় আসেন। বৃস্পতিবার সকাল ৮ টায় তাকে অচেতন অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি কর হয়। এছাড়া লেম্বুরবন সৈকত এলাকার ইব্রাহিম নামের এক ব্যক্তিকে কয়েকমাস আগে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয় অজ্ঞান পার্টির সদস্যরা।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার আশরাফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম তাদেরকে আটক করে। এ সময় অজ্ঞান করার কিছু সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।

মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, ট্যুরিস্ট পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। প্রত্যেকে চুরি, ছিনতাই, মলম পার্টিতে অংশগ্রহণ করা একাধিক মামলার আসামি। শুক্রবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

কুয়াকাটায় হঠাৎ মলম পার্টির উপদ্রব, আটক ৬

আপডেট সময় : ০১:৩৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩