ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার সুবিধা নয়, গ্রেপ্তারের পর গুরুত্বর অসুস্থ্য আ’লীগ নেতাকে বিশেষ নজরদারীতে রেখে অপ-প্রচারের শিকার পুলিশ সদস্যরা! আদালতের আদেশ অমান্যের অভিযোগ/ বানারীপাড়ার সাবেক মেয়রের জমিতে সীমানা প্রচীর নির্মাণ! বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি রফিকুল ইসলামের দায়িত্বভার গ্রহণ মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী! প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার স্মরণকালের অন্যতম বড় সাফল্য/ নটরডেম কলেজে সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী- প্রশংসিত প্রধান শিক্ষক! দায়িত্বে কঠোরতায় অপ-প্রচারের শিকার এসআই বশির! চিকিৎসাধীন বিএনপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জিয়াউদ্দিন সিকদার বরিশালে ল্যাবএইড ডায়াগনস্টিকে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস পালিত

তিন মাসের মধ্যে মাদরাসা প্রধান নিয়োগের নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩ ৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যেসব এমপিওভুক্ত মাদরাসায় অধ্যক্ষ-উপধ্যাক্ষ-সুপার বা সহকারী সুপারের পদ খালি আছে,সে মাদরাসাগুলোকে আগামী তিন মাসের মধ্যে এসব পদে নিয়োগের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। তিন মাসের মধ্যে প্রধান-সহকারী প্রধানেরপদ শূন্য থাকা মাদরাসাগুলো এসব পদ পূরণ করতে না পারলে ওই মাদরাসার ভারপ্রাপ্ত প্রধানের এমপিও স্থগিত করা হবে। আর ওই মাদরাসার অন্যান্য পদে নিয়োগে ডিজির প্রতিনিধি মনোনয়ন ও শিক্ষকদের পদোন্নতি ও উচ্চতর গ্রেড দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেছে অধিদপ্তর। মঙ্গলবার মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে। এদিন সন্ধ্যায় অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক মো. জাকির হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। আদেশে অধিদপ্তর বলছে, এমপিওভুক্ত কামিল, ফাজিল, আলিম ও দাখিল স্তরের অনেক মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহ-সুপার পদ শূন্য রয়েছে। প্রশাসনিক এসব গুরুত্বপূর্ণ পদ দীর্ঘ দিন শুন্য থাকা সত্ত্বেও পূরণে কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। পদগুলো দীর্ঘদিন শূন্য থাকার ফলে শিক্ষার্থীদের পাঠদান ও মনিটরিং, আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনাসহ সার্বিক কার্যক্রম ব্যাহত হয়। মাদরাসাগুলোর শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ এবং শিক্ষার গুণগতমান বজায় রাখতে শূন্যপদ দ্রুত পূরণ হওয়া অত্যাবশ্যক। এছাড়া কিছু মাদরাসার এমপিওভুক্তির স্তর পরিবর্তন হলেও অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদ সমন্বয় করা হচ্ছে না। তাই যেসব মাদরাসার অধ্যক্ষ, উপাধাক্ষ, সুপার ও সহকারী সুপারের পদ শূন্য রয়েছে যেসব মাদরাসায় এমপিও নীতিমালা অনুযায়ী তিন মাসের মধ্যে শূন্য পদে নিয়োগের ব্যবস্থা গ্রহণ এবং এমপিওভুক্তির স্তর পরিবর্তন হওয়ার কারণে আলিম পর্যায়ের মাদরাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ সমন্বয় করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আদেশে আরো বলা হয়েছে, এসব নির্দেশনা পালনে যেসব মাদরাসা ব্যর্থ হবে সেসব মাদরাসার অন্যান্য পদে নিয়োগে মহাপরিচালকের প্রতিনিধি মনোনয়ন,পদোন্নতি-উচ্চতর গ্রেড দেয়া হবে না। আর ভারপ্রাপ্ত প্রধানের এমপিও স্থগিতসহ সব ধরণের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

তিন মাসের মধ্যে মাদরাসা প্রধান নিয়োগের নির্দেশ

আপডেট সময় : ০৮:১৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩