ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে তরুণদের মাঝে জার্সি বিতরণ করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বোনের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই, অসহায় কৃষক মোশাররফের পাশে বিএনপি নেতা হুমায়ুন কবির নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রশংসিত ম্যানেজার জুলফিকার! বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তায় তৎপর এসআরবি-৮ শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিয়াউদ্দিন সিকদার

ইমরান খান গ্রেপ্তার, পাকিস্তানজুড়ে বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের পর পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মী-সমর্থকেরা বিক্ষোভ করেছেন। ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, করাচি, গুজরানওয়ালা, ফয়সালাবাদ, মুলতান, পেশোয়ার ও মারদানসহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে।

করাচিতে বিক্ষোভকারীরা নার্সারির কাছাকাছি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল। তারা পুলিশের গাড়িতে ইট-পাটকেল ছুড়ে মারে, সড়কবাতি ভেঙে ফেলে। পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ারগ্যাস শেল নিক্ষেপ করে। রাওয়ালপিন্ডির মুরি সড়কেও পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ারগ্যাস শেল ছোড়ে। লাহোর, ফাইজাবাদ, বান্নু ও পেশোয়ারের সড়কে সড়কে পিটিআই সমর্থকদের স্লোগান ছিল- ইমরানের মুক্তি চাই, পাকিস্তান বন্ধ করো।

ইমরান খানের দলের টুইটার হ্যান্ডল থেকে পাকিস্তানিদের বিক্ষোভে নামার ডাক দেওয়া হয়। টুইটে বলা হয়, পাকিস্তান, এখন সময় তোমার। এটিই একমাত্র সুযোগ। দেশকে রক্ষায় লোকজনকে এগিয়ে আসতে হবে।

এতে আরও বলা হয়, এখন পাকিস্তানের জনগণের সময়। খান সবসময় আপনাদের পাশে ছিলেন। এখন তার পাশে আপনাদের দাঁড়ানোর সময়। হ্যাশট্যাগে জুড়ে দেওয়া হয়- রিলিজইমরানখান। এদিকে, ইমরান খানের থাকার খবরে পিটিআই সমর্থকরা এনএবির আবপাড়া অফিস ঘেরাও করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার হওয়ার পর ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে ইমরানকে গ্রেপ্তার করা হয়।

গত বছর এপ্রিলে পাকিস্তানের জাতীয় পরিষদের অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হন ইমরান খান। এরপর থেকে তিনি আগাম নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

ইমরান খান গ্রেপ্তার, পাকিস্তানজুড়ে বিক্ষোভ

আপডেট সময় : ০২:১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩