ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তায় তৎপর এসআরবি-৮ শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিয়াউদ্দিন সিকদার অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশল, দুদকে অভিযোগ জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান মেয়াদ শেষেও মিলছে না বীমার টাকা, বাউফলে বিপাকে ৫ হাজার গ্রাহক দুর্গাপূজা উপলক্ষে ২৮ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর হুমায়ুন কবিরের উদ্যোগে শাড়ি ও কাপড় বিতরণ শারদীয় দুর্গোৎসবে বরিশাল সদর উপজেলা বিএনপির উদ্যোগে ২৬টি পূজামণ্ডপে অর্থসহায়তা প্রদান বরিশালে সদর উপজেলার মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে নাম নেই মোদীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি এই শপথ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট থেকে শুরু করে বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান ও রাজনীতিবিদকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তবে এই তালিকায় নাম নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।ট্রাম্পের শপথ অনুষ্ঠানে কারা আমন্ত্রণ পেয়েছেন আর কারা পাননি সে বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে পলিটিকো।

এতে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে গত মাসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। এতে বোঝা যাচ্ছে চীনের প্রেসিডেন্টের সঙ্গে খোলামেলা আলোচনায় ইচ্ছুক তিনি।

অন্যদিকে ভারতের পক্ষ থেকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে মোদীকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে প্রতিবেদনে কোনো তথ্য নেই।

মূলত মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সৌজন্যমূলকভাবে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ থাকে। সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয় না।

ট্রাম্প অবশ্য প্রচলিত রীতিনীতির ধার ধারেন না। তিনি তার শপথ অনুষ্ঠানে অনেক বিদেশি নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। তালিকায় ইউরোপের মধ্যমপন্থিদের বাদ দিয়ে অনেক কট্টর ডানপন্থি ও জাতীয়তাবাদী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানাতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে নাম নেই মোদীর

আপডেট সময় : ১০:৪৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫