ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে তরুণদের মাঝে জার্সি বিতরণ করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বোনের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই, অসহায় কৃষক মোশাররফের পাশে বিএনপি নেতা হুমায়ুন কবির নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রশংসিত ম্যানেজার জুলফিকার! বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তায় তৎপর এসআরবি-৮ শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিয়াউদ্দিন সিকদার

ভোলায় কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ১৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ ভোলার মনপুরায় পাচারকালে বিপন্ন প্রজাতির কোটি টাকার মূল্যের একটি তক্ষক উদ্ধার করে পুলিশ। শুক্রবার ভোর রাত ৫ টায় উপজেলার মনপুরা ইউনিয়নের কূলাগাজী তালুক এলাকায় গাছের সাথে ঝুলানো ব্যাগ থেকে তক্ষকটি উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া তক্ষকটির মূল্য কোটি টাকার ওপরে। এর দৈর্ঘ্য ১০ ইঞ্চি, ওজন ৪ শত গ্রাম। তক্ষক এর ইংরেজি নাম ঞড়শধু মবপশড় এবং বৈজ্ঞানিক নাম এবশশড় মবপশড় গেকোনিডি গোত্রের একটি গিরগিটি প্রজাতি।

শুক্রবার বিকেল ৪ টায় উদ্ধারকৃত তক্ষকটি বনবিভাগের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে বনবিভাগের কর্মীরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল সংলগ্ন সংরক্ষিত বনে তক্ষকটি অবমুক্ত করে। মনপুরা থানার ওসি সাইদ আহমেদ জানান, শুক্রবার ভোর রাতে উপজেলার মনপুরা ইউনিয়নের কূলাগাজী তালুক এলাকায় পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল। এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তক্ষক পাচারকারীর একটি ব্যাগ গাছের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ব্যাগ থেকে তক্ষকটি উদ্ধার করে। শুক্রবার বিকেলে উদ্ধারকৃত তক্ষকটি বনবিভাগের কাছে হস্তান্তর করে।

এই ব্যাপারে মনপুরা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া তক্ষকটি বিপন্ন প্রজাতির। এটি ১০ ইঞ্চি ও ওজন ৪ শত গ্রাম। পরে তক্ষকটি শুক্রবার বিকেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল সংলগ্ন সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

তিনি আরও জানান, তক্ষক এর দাম বেশি এমন কথা ছড়িয়ে দিয়ে দেশে একটি চক্র সক্রিয় হয়ে ওঠেছে। এর ফলে প্রতিনিয়ত প্রকৃতি থেকে এই প্রাণীটি বিলুপ্ত হতে চলেছে। তাই এটি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

ভোলায় কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার

আপডেট সময় : ১২:৩৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩