ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ.কে স্কুলে সিরাতুন্নবী (সা.) পালিত বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার সুবিধা নয়, গ্রেপ্তারের পর গুরুত্বর অসুস্থ্য আ’লীগ নেতাকে বিশেষ নজরদারীতে রেখে অপ-প্রচারের শিকার পুলিশ সদস্যরা! আদালতের আদেশ অমান্যের অভিযোগ/ বানারীপাড়ার সাবেক মেয়রের জমিতে সীমানা প্রচীর নির্মাণ! বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি রফিকুল ইসলামের দায়িত্বভার গ্রহণ মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী! প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার স্মরণকালের অন্যতম বড় সাফল্য/ নটরডেম কলেজে সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী- প্রশংসিত প্রধান শিক্ষক! দায়িত্বে কঠোরতায় অপ-প্রচারের শিকার এসআই বশির! চিকিৎসাধীন বিএনপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জিয়াউদ্দিন সিকদার

তীব্র আকার ধারণ করেছে লোডশেডিং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ একদিকে দেশব্যাপী বইছে তাপপ্রবাহ, আরেকদিকে চলছে ভয়াবহ লোডশেডিং। তীব্র গরমে হাঁসফাঁস করছে প্রাণিকূল। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাজধানীতে লোডশেডিংয়ের মাত্রা তীব্র আকার ধারণ করেছে। রাজধানীর কোনো কোনো এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত তিন-চারবার লোডশেডিং করা হচ্ছে। গ্রামাঞ্চলের অবস্থা আরও ভয়াবহ। দিনের অর্ধেক বেলাও বিদ্যুৎ থাকছে না।

রাজধানী উত্তর বাড্ডার স্বাধীনতা সরণীর বাসিন্দা ওসমান আলী জানান, সকাল ৯টা ৫০ মিনিটে বিদ্যুৎ চলে গিয়েছিল। একঘণ্টার পর আসলেও ঠিক ১০ মিনিট পর ফের বিদ্যুৎ চলে যায়।

জানা গেছে, ডলারের অভাবে কয়লা আমদানি করতে পারছে না সরকার। এতে পায়রা, রামপালসহ একাধিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সংকটে পড়েছে।

এ অবস্থায় চলমান লোডশেডিং পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।
এ বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ একটি গণমাধ্যমকে বলেন, ডলারের কারণে সমস্যা হচ্ছে। আমরা সরকারের কাছে সহযোগিতা চেয়েছি। তিনি বলেন, ডলার না পেলে কয়লা, এলএনজি সবকিছুতেই সমস্যা হবে।

সূত্রে জানা গেছে, বিল বকেয়া থাকায় পায়রা বিদ্যুৎকেন্দ্রের কয়লা সরবরাহ বন্ধ করে দিয়েছে চীনা কোম্পানি সিএমসি। গত ২৫ মে থেকে একটি ইউনিটের উৎপাদন বন্ধ। মজুত কয়লা দিয়ে দ্বিতীয় ইউনিটটি ২/৩ জুন পর্যন্ত চলবে। কয়লা আমদানি বাবদ বর্তমানে পায়রার ২৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বকেয়া আছে। কয়লা সঙ্কটের কারণে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে।

এদিকে, ডলার সংকটে কয়লা আমদানি করতে না পারায় গত ২৩ এপ্রিল থেকে প্রায় ২২ দিন বন্ধ ছিল রামপাল বিদ্যুৎকেন্দ্র। কেন্দ্রটি থেকে ৫০০-৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেলেও এখন অর্ধেক বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ডলার সংকটে কয়লা আমদানি না হওয়ায় দুই মাস ধরে উৎপাদন বন্ধ ছিল বরিশাল ৩০৭ মেগাওয়াট কেন্দ্রটির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

তীব্র আকার ধারণ করেছে লোডশেডিং

আপডেট সময় : ০৩:৪৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩