ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ.কে স্কুলে সিরাতুন্নবী (সা.) পালিত বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার সুবিধা নয়, গ্রেপ্তারের পর গুরুত্বর অসুস্থ্য আ’লীগ নেতাকে বিশেষ নজরদারীতে রেখে অপ-প্রচারের শিকার পুলিশ সদস্যরা! আদালতের আদেশ অমান্যের অভিযোগ/ বানারীপাড়ার সাবেক মেয়রের জমিতে সীমানা প্রচীর নির্মাণ! বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি রফিকুল ইসলামের দায়িত্বভার গ্রহণ মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী! প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার স্মরণকালের অন্যতম বড় সাফল্য/ নটরডেম কলেজে সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী- প্রশংসিত প্রধান শিক্ষক! দায়িত্বে কঠোরতায় অপ-প্রচারের শিকার এসআই বশির! চিকিৎসাধীন বিএনপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জিয়াউদ্দিন সিকদার

আদম তমিজী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হককে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৯ ডিসেম্বর) রাতে আলোচিত এ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এর আগে আদম তমিজী হকের গুলশানের ১১১ নম্বর রোডের ৮ নম্বর বাসায় তল্লাশি চালায় র‍্যাব। তবে তাকে গ্রেপ্তার কিংবা আইনের আওতায় আনতে গেলে আত্মহত্যার হুমকি দেয়ায় র‍্যাব সদস্যরা গ্রেপ্তার করেনি।

র‍্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ বলেন, আদম তমিজী হকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। আইন মেনে তাকে গ্রেপ্তার করতে গেলে আত্মহত্যার হুমকি দেন। এমনকি নিজের স্ত্রীকে হত্যার হুমকিও দেন তিনি। সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি।

অন্যদিকে ১৩ নভেম্বর দিনগত রাত ১২টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আদম তমিজী হক।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ফেসবুক লাইভে বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে আলোচনায় আসেন আদম তমিজী হক। এ সময় তিনি আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে নানা আক্রমণাত্মক বক্তব্য দেন। এরপর হারান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য পদ। ঘোষণা দেন সব ব্যবসা-বাণিজ্য গুঁটিয়ে বিদেশে চলে যাওয়ার।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে আদম তমিজী হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়। মামলা প্রসঙ্গে দক্ষিণখান থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, মামলাটি সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে। ফেসবুক, মোবাইল, বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে আদম তমিজী হক অপমান, অপদস্থ কথা বার্তা বলেছেন সেই সঙ্গে রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

আদম তমিজী আটক

আপডেট সময় : ০৯:২৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩