ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে তরুণদের মাঝে জার্সি বিতরণ করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বোনের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই, অসহায় কৃষক মোশাররফের পাশে বিএনপি নেতা হুমায়ুন কবির নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রশংসিত ম্যানেজার জুলফিকার! বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তায় তৎপর এসআরবি-৮ শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিয়াউদ্দিন সিকদার

যুক্তরাষ্ট্রে শীর্ষ ধর্মযাজকের ইসলাম গ্রহণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩ ২৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ ফাদার হিলারিয়ন হেগি নামে যুক্তরাষ্ট্রের একজন বিশিষ্ট ধর্মযাজক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি নিজের নাম রেখেছেন সাইদ আব্দুল লতিফ।

মিডেল ইস্ট মনিটর সূত্রে জানা যায়, সম্প্রতি নিজের ব্লগপোস্টে ইসলাম গ্রহণের বিষয়টি নিজেই জানিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক এই ক্যাথলিক ধর্মযাজক। ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী এই পুরোহিত পূর্বে একজন রাশিয়ান অর্থোডক্স ছিলেন। ২০০৩ সালের দিকে তিনি অ্যান্টিওকিয়ান অর্থোডক্স চার্চে যোগদান করেন।

ইসলাম ধর্ম গ্রহণের পরের অনুভূতির বর্ণনাও দিয়েছেন তিনি। নিজের এ সিদ্ধান্তকে তিনি ‘ইসলামে প্রত্যাবর্তন’ হিসেবে বর্ণনা করেছেন। এটি যেন তার কাছে ‘নিজের বাড়িতে আসার’ মতো ঘটনা। অর্থাৎ আবদুল লতিফের মাধ্যমে মানুষের রুহের জগতের কথা বোঝাতে চেয়েছেন। এ প্রসঙ্গে তিনি পবিত্র কুরআনের সুরা আরাফের ১৭২ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়েছেন।

আয়াতটিতে বলা হয়েছে- ‘হে নবী! লোকদের স্মরণ করিয়ে দাও সেই সময়ের কথা যখন তোমাদের রব বনী আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদের বের করিয়েছিলেন এবং তাদেরকে তাদের নিজেদের ওপর সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করেছিলেন: আমি কি তোমাদের রব নই? তারা বলেছিল- নিশ্চয়ই তুমি আমাদের রব, আমরা এর সাক্ষ্য দিচ্ছি৷ এটা আমি এ জন্য করেছিলাম যাতে কিয়ামতের দিন তোমরা না বলে বসো, আমরা তো এ কথা জানতাম না।’

নিজের ব্লগ পোস্টে হিলারিয়ন হেগি আরও বলেছেন, অনেক আগে থেকেই তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন। কয়েক দশক ধরে পর্যবেক্ষণের পর অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

যুক্তরাষ্ট্রে শীর্ষ ধর্মযাজকের ইসলাম গ্রহণ

আপডেট সময় : ০২:২১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩