ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে তরুণদের মাঝে জার্সি বিতরণ করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বোনের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই, অসহায় কৃষক মোশাররফের পাশে বিএনপি নেতা হুমায়ুন কবির নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রশংসিত ম্যানেজার জুলফিকার! বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তায় তৎপর এসআরবি-৮ শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিয়াউদ্দিন সিকদার

বরিশালে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকে পিষ্ট স্ত্রী, প্রাণে বাঁচল সন্তান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

বরিশালে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকার ইয়াকুব আলী সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহতের নাম মাসুমা খাতুন (২৮)। তিনি কাশিপুর ইউনিয়নের কলস গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, কাশিপুরের দিক থেকে মোটরসাইকেলযোগে বরিশাল শহরের দিকে যাচ্ছিলেন মিজানুর রহমান, তার স্ত্রী ও সন্তান। নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেল থেকে সন্তানসহ ছিটকে পড়নে মাসুমা। এ সময়ে পেছন থেকে একটি ট্রাক এসে মাসুমাকে চাপা দেয়।

যদিও কোনো রকমে প্রাণে বাঁচে মাসুমার কোলে থাকা সন্তান।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার বলেন, অভিযুক্ত ট্রাক চালক সাইফুল ইসলামকে তাৎক্ষণিক আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ট্রাকটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকে পিষ্ট স্ত্রী, প্রাণে বাঁচল সন্তান

আপডেট সময় : ১০:৪৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪