ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে তরুণদের মাঝে জার্সি বিতরণ করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বোনের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই, অসহায় কৃষক মোশাররফের পাশে বিএনপি নেতা হুমায়ুন কবির নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রশংসিত ম্যানেজার জুলফিকার! বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তায় তৎপর এসআরবি-৮ শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিয়াউদ্দিন সিকদার

পিকনিক বাসে অগ্নিকান্ড , প্রাণে বাঁচলেন ৭২ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ২৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় একটি পিকনিকের বাসে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গাজীপুরের অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষাসফরের বাসে এ ঘটনা ঘটে। এ সময় বাসে থাকা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বাস থেকে লাফিয়ে পরে নিজেদের আত্মরক্ষা করেন।

আগুনে বাসের ভেতর পুরো পুড়ে গেছে। এ সময় বাস থেকে লাফিয়ে নামার সময় অন্তত ১০জন আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আধাঘন্টা যান চলাচল বন্ধ ছিল।

অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধানশিক্ষক মো. ইয়াকুব আলী জানান, বার্ষিক শিক্ষাসফরের জন্য আজ সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহের ভালুকা উপজেলার ড্রিম হলিডে পার্কে যান। এতে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ৭২জন ছিলেন। সারাদিন অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টায় ড্রিম হলিডে পার্ক থেকে বাসটি গাজীপুরের হারিকেনের উদ্দেশ্যে রওনা হয়। বাসটি মাওনা চৌরাস্তা এলাকায় উড়াল সেতুতে উঠার সময় হঠাৎ পেছন থেকে ধোঁয়া দেখতে পান। মুহুর্তেই আগুন বাসে ছড়িয়ে পরে। এ সময় বাস থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সকলকে নিরাপদে নামিয়ে আনা হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের অফিসার আব্দুল মান্নান জানান, বাসে আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, বাসে আগুনের ঘটনায় প্রায় আধাঘন্টা মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ ছিল। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

পিকনিক বাসে অগ্নিকান্ড , প্রাণে বাঁচলেন ৭২ জন

আপডেট সময় : ০৯:৪১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩