ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে তরুণদের মাঝে জার্সি বিতরণ করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বোনের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই, অসহায় কৃষক মোশাররফের পাশে বিএনপি নেতা হুমায়ুন কবির নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রশংসিত ম্যানেজার জুলফিকার! বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তায় তৎপর এসআরবি-৮ শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিয়াউদ্দিন সিকদার

জাতিসংঘের ব্রিফিংয়ে হাদি: হত্যার তদন্ত ও বিচার চাইলেন মহাসচিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে উঠে এসেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য জানান।

তিনি বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘের নজরে এসেছে এবং মহাসচিব আন্তোনিও গুতেরেস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

ব্রিফিংয়ে স্টিফেন দুজারিক জানান, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।

বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে মহাসচিব বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ বজায় রাখতে উত্তেজনা প্রশমিত করা এবং সহিংসতা এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে।

এর আগে ওসমান হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে পৃথক বিবৃতি দেয় জাতিসংঘের মানবাধিকার কমিশন। সংস্থাটি বাংলাদেশ সরকারকে হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানায়। একই সঙ্গে দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক।

জেনেভা থেকে পাঠানো ওই বিবৃতিতে ভলকার তুর্ক বলেন, গত বছর বাংলাদেশে ছাত্র-জনতার গণ-আন্দোলনের বিশিষ্ট নেতা ওসমান হাদির হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি উল্লেখ করেন, গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি মৃত্যুবরণ করেন। বিবৃতিতে মানবাধিকার কমিশনার আরও বলেন, প্রতিশোধ কেবল বিভেদকে আরও গভীর করবে এবং এতে সবার অধিকার ক্ষুণ্ন হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

জাতিসংঘের ব্রিফিংয়ে হাদি: হত্যার তদন্ত ও বিচার চাইলেন মহাসচিব

আপডেট সময় : ১০:৪৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫