ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

একদিনে সড়কে ঝরলো ১২ প্রাণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩ ২৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ রাজধানী ঢাকার আজিমপুরে বাসচাপায় নিহত হয়েছেন পরিবহন শ্রমিক সানোয়ার হোসেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বান্দরবান: রুমা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে দুটি মিনি ট্রাক পাহাড় থেকে খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

বেলা দেড়টার দিকে উপজেলার বগালেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, থাইংক্ষ্যংপাড়ার লিম ময় বম, ভারকিম বম, জিং হোম বম, লাল সিয়াম বম, নুন থার ময় বম ও এক ট্রাকের সহকারী গুংগুরু মুখপাড়ার হ্লাগ্য প্রু খেয়াং।

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকচাপায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক যাত্রী। নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের পারকরফা গ্রামের ভ্যানচালক ইকরাম শেখ ও একই ইউনিয়নের শংকরপাশা গ্রামের ভ্যানযাত্রী আহাদ সরদার। আহত যাত্রী শংকরপাশা গ্রামের চুন্নু সরদারকে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিরোজপুর: ছেলের সমাবর্তনে অংশ নিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত হয়েছেন পিরোজপুর আইনজীবী সমিতির সিনিয়র সদস‌্য এবং মঠবাড়িয়া উপজেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অবিনাশ মিত্র। এতে আহত হয়েছেন তার স্ত্রীসহ ১০-১২ জন। আহতরা মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

বগুড়া: বগুড়ায় আলদা দুই স্থানে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে জেলা শহরের বগুড়া-রংপুর মহাসড়কের জয়পুরপাড়া এলাকায় বিএএফ শাহীন স্কুলের বাসচাপায় প্রাণ হারান ভ্যানচালক আনিছুর রহমান। এদিন দুপুর ১২টার দিকে জেলার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকচাপায় নিহত হন এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সাদ্দাম হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

একদিনে সড়কে ঝরলো ১২ প্রাণ

আপডেট সময় : ০৯:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩