ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে বিরোধীয় জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের দেখেই তেড়ে আসলেন অভিযুক্তের স্ত্রী! বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ প্রযুক্তি শিক্ষায় নারীদের স্বনির্ভরতার স্বপ্ন, বরিশাল মহিলা পলিটেকনিকে যাত্রা শুরু! বরিশালে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালে মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বরিশালে কিশোরীদের স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তাবিষয়ক সচেতনতা কার্যক্রম রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী ‘মিজান সুইট মিটে’র উদ্বোধন জমি বিরোধের জেরে কাউন্সিলরকে নিয়ে মিথ্যাচার ও হয়রানী, ক্ষুদ্ধ স্থানীয়রা-সুষ্ঠু তদন্ত দাবী!

বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২৯ সালের জন্য গঠিত এ কমিটিতে দাতা সদস্য মো. ফয়সালকে সভাপতি এবং সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি মোঃ মামুন-অর-রশিদকে শিক্ষানুরাগী সদস্য করা হয়েছে।

এছাড়া মো. নাসির উদ্দিন খলিফা সহ-সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিজা খন্দকার কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির তালিকা অনুযায়ী এতে অভিভাবক প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি, উচ্চমাধ্যমিক শিক্ষক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণির সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে আফরোজা আক্তার, মো. জুয়েল ফকির, মো. সজীব হাওলাদার, আরজু আক্তার, মোসা. লাখি, সীমা রানী ঘোষ ও মাধুরী রানী বিশ্বাস সদস্য হিসেবে রয়েছেন।

এদিকে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্কুল লাইব্রেরীতে এই অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। ১১নং ওয়ার্ড বিএনপির আহবায়ক হুমায়ুন কবীর, স্থানীয় ব্যক্তিত্ব আনোয়ার হোসেন, আঃ মতিন, মোঃ অভি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা, শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে কমিটি যথাযথ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন

আপডেট সময় : ০৯:৩৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬