নিজস্ব প্রতিবেদক
আওয়ামী সন্ত্রাসীদের হামলাসহ বিভিন্ন ঘটনায় আহত নেতাকর্মীদের পাশে রয়েছে বরিশাল মহানগর বিএনপি। সাহস ও দলীয় সহযোগীতা নিয়ে ভুক্তভোগী নেতাকর্মীদের দ্বারে দ্বারে পৌছে যাচ্ছেন নগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিব। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামলায় আহত এক কর্মীর খোঁজ নিতে ছুটে যান নগর বিএনপির দুই রত্ন আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মো: জিয়াউদ্দিন সিকদার জিয়া। সন্ধ্যায় নগর ও ওয়ার্ডের প্রায় শতাধিক নেতাকর্মীদের নিয়ে আহত কর্মীর পাশে দাঁড়ান তারা। আহত হলেন ইউসুফ খান রনি। তিনি মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ১৭ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব।
জানা গেছে, গত ২৯ ডিসেম্বর রাত সাড়ে ১১ টায় কোতয়ালী মডেল থানার সম্মুখে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর জখম হন রনি। তার হাতসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করা হয়। গুরুত্বর আহতবস্থায় উদ্বার করে রনিকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
আর হামলায় আহত এই কর্মীর খোঁজ নিতেই অন্যান্য আহতদের সহযোগিতার ন্যায় পাশে দাঁড়ান বরিশাল মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিব। এসময় নগর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
