ঢাকাSunday , 9 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

স্বৈরাচারী আওয়ামী লীগের সময়ে প্রতিটি নির্বাচনে লাঞ্ছিতের শিকার হয়েছেন বিএনপিপহ্নি আইনজীবীর: এ্যাডভোকেট মোঃ মহাসীন মন্টু

admin
February 9, 2025 10:59 pm
Link Copied!

 

নিজস্ব প্রতিবেদক

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশজুড়ে মানুষের মধ্য স্বস্তি ও সাহস ফিরেছে বলে জানিয়েছেন বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি এ্যাডভোকেট মোঃ মহাসীন মন্টু। তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটরও (পিপি)।  গতকাল রোববার (৯ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম, বরিশাল জেলা ইউনিটের উদ্যোগে গত বছরের নবীন আইনজীবীদের বরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি।

এসময় মহাসীন মন্টু বলেন, স্বৈরাচারি আওয়ামী লীগের আমলে দেশজুড়ে ছিল বিশৃঙ্খলা । অনিয়ম দুর্নীতি আর লুটপাটে পরিণত হয় পুরো দেশ। জুলাই ও আগস্টে ছাত্র-জনতার গণভ্যুথানে সকলের ঐক্যবদ্ধ প্রতিরোধে পতন হয়েছে স্বৈরাচারী এ দলের। আর এতে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সাহস ফিরেছে। মানুষের মধ্য দেশপ্রেম ও সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের মাটিতে আর কোন স্বৈরাচার আসবে না । মানুষ এখন ঐক্যবদ্ধ সচেতন হয়ে গেছে। এর আগে আওয়ামী লীগের সময়ে বহিরাগতদের এনে বিএনপি পহ্নি আইনজীবীদের প্রত্যেক নির্বাচনসহ বিভিন্ন সময়ে লাঞ্ছিত করা হয়েছে । বহিরাগতদের অতিথী করে অপমানিত করেছে। নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, সেবা প্রত্যাশীদের ইতিবাচক মনোভাব নিয়ে সঠিক আইন সহায়তার মাধ্যমে পাশে থাকতে হবে। এতে পেশাজীবী আইনজীবীদের ভাবমুর্তি ও দেশের উন্নয়ন সাধন হবে। সামনে এ সমিতিতে নির্বাচন।জাতিয়তাবাদী আদর্শের সৈনিকরা প্রতিবন্ধতা করছেন। আইনজীবিদের অধিকার আদায়ে তাদের ঐক্যবদ্ধ হয়ে জয়যুক্ত করারও আহবান জানান সভাপতি মহাসীন মন্টু।

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও পিপি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ। এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি এ্যাডভোকেট আক্তার হোসেন তালুকদার মেবুল, এস এম সাদিকুর রহমান লিংকন, নাজিমুদ্দিন আহমেদ পান্না, মো: শহীদ হোসেন, প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ইমন।