ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে জেন্ডার বৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যাগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান, বাড়ছে অপপ্রচারও! বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিসিসি’র ২৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা, চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে: জিয়াউদ্দিন সিকদার তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

ভাশুরের গোপনাঙ্গ কেটে দিলো ছোট ভাইয়ের স্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ৭১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ বগুড়ার শেরপুর উপজেলার খানপুরে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন তার ভাশুর (স্বামীর বড়ভাই)। ধর্ষণ থেকে বাঁচতে ভাশুরের গোপনাঙ্গ কেটে দিয়েছেন ওই নারী।

রোববার সকালে উপজেলার খানপুর ইউনিয়নের দহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। একই দিন রাতে ওই গৃহবধূর দায়ের করা মামলায় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে চিকিৎসাধীন।

গ্রেফতার ব্যক্তি (৫০) শেরপুর উপজেলার খানপুরের বাসিন্দা।

জানা যায়, রোববার সকালে ওই গৃহবধূ ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে যান। এ সময় তার ভাশুর তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন তিনি তার কাছে থাকা ব্লেড দিয়ে ধর্ষণ চেষ্টাকারীর গোপনাঙ্গ আংশিক কেটে দেন। এতে করিম আহত হয়ে পালিয়ে যায়। সন্ধ্যায় ওই গৃহবধূ থানায় ধর্ষণচেষ্টার মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

ধর্ষণচেষ্টার শিকার ওই গৃহবধূ জানান, ওই ব্যক্তি অনেক দিন থেকেই গৃহবধূকে কুপ্রস্তাব দিচ্ছিল। এর আগে কয়েকবার তাকে ধর্ষণের চেষ্টাও করেছে। বিষয়টি গৃহবধূ তার স্বামী ও স্বজনদের জানালে কেউ তার কথা বিশ্বাস করেনি। বরং তাকেই দোষারোপ করে। এ জন্য তিনি সবসময় আতঙ্কে থাকতেন এবং আত্মরক্ষার জন্য কাছে সবসময় একটি ব্লেড রাখতেন। রোববার আত্মরক্ষার জন্য সেই ব্লেড দিয়েই তার ভাশুরের লিঙ্গ কেটে দিয়েছেন বলে তিনি জানান।

শেরপুর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুস সালাম বলেন, সন্ধ্যায় আসামিকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। । বর্তমানে তাকে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার বলেন, চিকিৎসা শেষে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

ভাশুরের গোপনাঙ্গ কেটে দিলো ছোট ভাইয়ের স্ত্রী

আপডেট সময় : ০১:৪৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩