ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে তরুণদের মাঝে জার্সি বিতরণ করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বোনের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই, অসহায় কৃষক মোশাররফের পাশে বিএনপি নেতা হুমায়ুন কবির নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রশংসিত ম্যানেজার জুলফিকার! বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তায় তৎপর এসআরবি-৮ শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিয়াউদ্দিন সিকদার

বিসিসি’র ৩০ ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পেলেন যারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

প্রায় পাঁচ লাখ বাসিন্দার ৫৮ বর্গকিলোমিটারের বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৩০টি ওয়ার্ডে সেবা প্রদানে ১৮ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বুধবার (১৮ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি আদেশ বিসিসিতে পৌঁছেছে। এর আগে ৩০টি ওয়ার্ডে কাউন্সিলরের দায়িত্বে ছিলেন বিসিসির ২৬ কর্মকর্তা।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অফিস আদেশ সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা-১ এর প্রজ্ঞাপন অনুযায়ী পরবর্তী কোনো আদেশ না দেওয়া পর্যন্ত বিসিসির সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনের জন্য ১৮ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে গত ৩ অক্টোবর বিসিসির প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের দেওয়া ওয়ার্ডের দায়িত্ব থেকে প্রত্যাহার হয়।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বরিশাল নগরীর অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার শামীম হোসেনকে ১২ নম্বর ওয়ার্ডের দায়িত্বে দেওয়া হয়েছে। বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক গৌতম বাড়ৈ ৯ ও ১০ নম্বর ওয়ার্ড এবং বিটিসিএলের মহাব্যবস্থাপক ১১ ও ১৬ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন। গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে ৭ ও ৮ নম্বর ওয়ার্ড, সড়ক ও জনপথ অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে ১৩ ও ২৩ নম্বর ওয়ার্ড, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে ১৪ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে ৩ ও ৪ নম্বর ওয়ার্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ড এবং বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে ১৫ ও ১৭ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হেলালউদ্দিন খান ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ড এবং পরিবেশ অধিদফতরের সিনিয়র ক্যামিষ্ট গোলাম কিবরিয়া ১ ও ২ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন। বনবিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান সাকিবকে ২৬ ও ১৮ নম্বর ওয়ার্ড এবং বরিশাল নৌ-বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাককে ২৭ ও ৩০ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্রাথমিক শিক্ষার উপ-পরিচালক ৫ ও ৬ নম্বর ওয়ার্ড এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন। এ সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত বনবিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বিসিসি’র ৩০ ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পেলেন যারা

আপডেট সময় : ০৮:৪৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪