নিজস্ব প্রতিবেদক
বরিশালে প্রাইমারী টিচার্স ইনস্টিটিউটে (পিটিআই) তৃতীয় প্রান্তিক মুল্যায়ণের ফলাফল ঘোষণা করা হয়েছে। একইসাথে কৃতি এক শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) নগরীর সাগরদী পিটিআইতে এ কর্মসূচি সম্পন্ন হয়।
এসময় প্রতিষ্ঠান সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী নূরসাবা শরীফ শাহীন ক্যাডেট ও শহীদ ক্যাডেট এবং প্রাইম এডুকেয়ার জোন থেকে বৃত্তি প্রাপ্ত হওয়ায় সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরদী পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট শিরীন শবনম, সহকারী সুপারিনটেনডেন্ট মোঃ হুমায়ুন কবির, পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
