ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে তরুণদের মাঝে জার্সি বিতরণ করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বোনের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই, অসহায় কৃষক মোশাররফের পাশে বিএনপি নেতা হুমায়ুন কবির নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রশংসিত ম্যানেজার জুলফিকার! বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তায় তৎপর এসআরবি-৮ শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিয়াউদ্দিন সিকদার

বরিশালে অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেফতার ১৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

অপারেশন ডেভিল হান্টের অভিযানে বরিশালে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনভর বরিশাল নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

বরিশাল জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে আগের থেকেই বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ রয়েছে এবং তারা বেশ কিছু মামলার আসামি। তাদের বিরুদ্ধে এসব মামলার তদন্ত চলমান।

তিনি জানান , আমরা বরিশাল নগরী ও জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছি। এদের মধ্যে ১১ জন বরিশাল জেলার বিভিন্ন অঞ্চলের এবং ৫ জন বরিশাল নগরীতে আটক হয়েছেন।

পুলিশ সুপার শরিফ উদ্দিন জানান, দেশের সার্বিক পরিস্থিতি শান্ত রাখার জন্য আমাদের অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে। বিশেষ করে, যারা দেশে অস্থিরতা তৈরি করতে পারে তাদের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। আমরা আশা করি এই অভিযান দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হবে।

এছাড়া বিকেলে বরিশাল নগরীর রসুলপুর কলোনী এলাকায় যৌথ বাহিনী অস্ত্র উদ্ধারের জন্য একটি বিশেষ অভিযান পরিচালনা করে। সেখানে মাদক ব্যবসায়ী উজ্জ্বলকে ইয়াবাসহ আটক করা হয়েছে। যৌথ বাহিনীর সদস্যরা জানান, আটক করা মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি বহুদিন ধরে পুলিশের নজরদারির অধীনে ছিলেন। তার কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ এবং অন্যান্য মাদক সামগ্রীর মাধ্যমে এর ব্যবসায়িক কর্মকাণ্ডের পরিসর বুঝতে পারা যাচ্ছে।

এই অভিযানটি সেনাবাহিনী, পুলিশ এবং র‍্যাবের সমন্বয়ে পরিচালিত হয়েছিল। পুলিশ সূত্রে জানা যায়, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং দেশের যে কোনো স্থান থেকে অবৈধ কার্যক্রম বন্ধ করার জন্য তাদের প্রচেষ্টা চালিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেফতার ১৬

আপডেট সময় : ০৯:৫৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫