প্রাইম এশিয়া ইউনিভার্সিটি’র ছাত্রদল নেতা পারভেজের রুহের মাঘফেরাত কামনায় দোয়
নিজস্ব প্রতিবেদক
বরিশালে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ছাত্রদলের নেতা নবাব পারভেজের রুহের মাঘফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) নগরীর সিএন্ডবি রোডস্থ মসজিদে জেলা ছাত্রদল নেতা অনিক দেবনাথের উদ্যোগে এ কর্মসূচি সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সাহিত্য বিষয়ক সম্পাদক তাজ ইসলাম, বরিশাল জেলা ছাত্রদল নেতা জুবায়ের, তানিম,সাদিব, ইমরান প্রমুখ। তারা বিদেহী আত্নার মাঘফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
