নিজস্ব প্রতিবেদক
মানুষের উন্নয়নে দেওয়া বারবার প্রতিশ্রুতি রক্ষা করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয় বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপি’র জাতীয় ১ নং সদস্যও।
গতকাল শুক্রবার (১৪ মার্চ) শায়েস্তাবাদ ইউনিয়ন ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথী হিসেবে এ কথা বলেন তিনি। এসময় আবু নাসের বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভোটাধিকার হরণ করে বারবার অবৈধভাবে সরকার গঠন করেছিল। দীর্ঘ বছর মানুষকে জিম্মি করে দেশজুড়ে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। গণতন্ত্রকে হত্যা করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে নিজেদের আখের গুছিয়েছে দীর্ঘ বছর।
কিন্ত বিএনপি যখনই ক্ষমতায় ছিল তখনই দেশ ও মানুষ ছিল নিরাপদে। মানুষকে দেওয়া ওয়াদা বারবার রক্ষা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর খুনী হাসিনা রাতের ভোটের মাধ্যমে অবৈধভাবে সরকার গঠন করে বারবার মানুষের সাথে বৈঈমানী করেছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সময়ে ইসলামী রাজনীতি নিষিদ্ধ ছিল। যারাই ইসলামী রাজনীতিতে যুক্ত হয়েছিল তাদেরকেই মামলা-হামলাসহ বিভিন্নভাবে হয়রানী করা হয়েছে। অনেক আলেমদের মিথ্যা মামলায় কারাবরণ ও ফাঁসিও দিয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার।
নাসের বলেন, আগামীর বাংলাদেশ হবে শান্তি ও সম্প্রিতির উন্নত ও সমৃদ্ধশালী একটি দেশ। এমন স্বপ্ন ও বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ উন্নত দেশে রুপান্তরিত হবে। এজন্য তার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শায়েস্তবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েতের সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
