ঢাকাMonday , 24 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

আধুনিক শিক্ষার মডেল হবে রায়পাশা ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়- সভাপতি নুরুল আমিন

admin
February 24, 2025 8:32 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

উন্নত ও আধুনিক শিক্ষার মডেল হবে রায়পাশা ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় বলে জানিয়েছেন এ্যাডহক কমিটি’র সভাপতি আলহাজ্ব নুরুল আমিন।

রোববার আনুষ্ঠানিকভাবে সভাপতি পদে দায়িত্বগ্রহণকালে বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের রায়পাশা ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে সংবর্ধণা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এর আগে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাকে সভাপতি পদে দায়িত্বপ্রদান করে নোটিশ জারি করেন। এরই প্রেক্ষিতে রোববার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

এসময় তিনি আরও বলেন, যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত,সভ্য এবং অগ্রসর। শিক্ষা অর্জন মানুষের জন্মগত মৌলিক অধিকারও বটে। একজন মানুষকে প্রকৃত মানবিক ও সামাজিক গুণাবলী সম্পন্ন ব্যাক্তি হতে শিক্ষার কোনো বিকল্প নেই। এসময় শিক্ষার্থীদের সঠিক শিক্ষালাভের মধ্য দিয়ে একজন সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠায় আশাবাদ ব্যক্ত করেন তিনি ।

 

শিক্ষার্থীদের মনন বিকাশে খেলাধুলার প্রতিও আহবান জানান নবনিযুক্ত সভাপতি । তিনি বলেন, শিক্ষার্থীকে পড়াশুনার পাশাপাশি খেলাধুলায়ও উদ্ভুদ্ধ করতে হবে। কারণ এতে শিক্ষার্থীরা সমাজের নানা নেতিবাচক দিক এড়িয়ে যেতে পারবে। স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি তারা সুনাগরিক হিসেবেও গড়ে উঠবে। এছাড়া খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নীতেও ভুমিকা রাখবে।

 

নুরুল আমিন বলেন, বিদ্যালয়ের সব কার্যক্রমে স্বচ্ছতা ও সহজতর নিশ্চিত করা হবে। বিদ্যালয়ের কার্যাদি ও শিক্ষার্থীদের নানা জটিলতা যাতে সহজেই সমাধান করা যায়। এক্ষেত্রে ভোগান্তি কমবে শিক্ষার্থীদের । পাশাপাশি শিক্ষার উন্নয়নেও ভুমিকা রাখবে।  শিক্ষার আলো পুঙ্খানুপুঙ্খভাবে ছড়াতে প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকদের তৎপরতার সাথে কাজ করার আহবানও জানান তিনি।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব আকনের সভাপতিত্বে অন্যান্য শিক্ষক,  শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।